১৬ বছর পর আবার অভিনয়ে ফিরতে চান ডিজে সুমী

দীর্ঘদিন ডিজে হিসেবে ব্যস্ত থাকার পর আবারও অভিনয়ে ফেরার ইচ্ছার কথা জানালেন ডিজে সুমী। চলচ্চিত্র, টেলিভিশন ও বিজ্ঞাপনে একসময় নিয়মিত কাজ করা এই শিল্পী এখন নতুন করে অভিনয়কে ক্যারিয়ারের মূল জায়গায় ফিরিয়ে আনতে চান। ডিজে সুমীর পুরো নাম সুলতানা রাজিয়া সুমী। বর্তমানে ইভেন্ট, করপোরেট শো, ক্লাব এবং ওয়েডিং অনুষ্ঠান নিয়ে ব্যস্ত সময় পার করলেও অভিনয়ের প্রতি ভালোবাসা একটুও কমেনি বলে জানান তিনি। আরও পড়ুন আর্জেন্টিনা ভক্তদের ‘নির্লজ্জ’ বললেন ওমর সানী, ফিফার বিরুদ্ধে ক্ষোভ তিনি বলেন, ‘মৃত্যুর আগ পর্যন্ত অভিনয় নিয়েই থাকতে চাই।’ ২০০২ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে নাচ ও অভিনয়ের প্রশিক্ষণ নেওয়ার পর ২০০৩ সালে মিডিয়ায় যাত্রা শুরু করেন সুমী। টানা সাত বছর চলচ্চিত্র, নাটক ও বিজ্ঞাপনে কাজ করেন। তার প্রথম চলচ্চিত্র ছিল পরিচালক মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত ‘মায়ের স্বপ্ন’। এরপর উত্তম আকাশ, সায়মন তারিকসহ একাধিক নির্মাতার সিনেমায় অভিনয় করেন। টেলিভিশন নাটকের পাশাপাশি শাহ সিমেন্ট, রূপায়ণ গ্রুপ ও ডোরেমন কেক-এর বিজ্ঞাপনেও মডেল হিসেবে পরিচিতি পান তিনি। আরও পড়ুন ‘মেসি গোল দেওয়ার পর হসপিটালে আর রাখে

১৬ বছর পর আবার অভিনয়ে ফিরতে চান ডিজে সুমী

দীর্ঘদিন ডিজে হিসেবে ব্যস্ত থাকার পর আবারও অভিনয়ে ফেরার ইচ্ছার কথা জানালেন ডিজে সুমী। চলচ্চিত্র, টেলিভিশন ও বিজ্ঞাপনে একসময় নিয়মিত কাজ করা এই শিল্পী এখন নতুন করে অভিনয়কে ক্যারিয়ারের মূল জায়গায় ফিরিয়ে আনতে চান।

ডিজে সুমীর পুরো নাম সুলতানা রাজিয়া সুমী। বর্তমানে ইভেন্ট, করপোরেট শো, ক্লাব এবং ওয়েডিং অনুষ্ঠান নিয়ে ব্যস্ত সময় পার করলেও অভিনয়ের প্রতি ভালোবাসা একটুও কমেনি বলে জানান তিনি।

তিনি বলেন, ‘মৃত্যুর আগ পর্যন্ত অভিনয় নিয়েই থাকতে চাই।’

২০০২ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে নাচ ও অভিনয়ের প্রশিক্ষণ নেওয়ার পর ২০০৩ সালে মিডিয়ায় যাত্রা শুরু করেন সুমী। টানা সাত বছর চলচ্চিত্র, নাটক ও বিজ্ঞাপনে কাজ করেন। তার প্রথম চলচ্চিত্র ছিল পরিচালক মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত ‘মায়ের স্বপ্ন’। এরপর উত্তম আকাশ, সায়মন তারিকসহ একাধিক নির্মাতার সিনেমায় অভিনয় করেন।

টেলিভিশন নাটকের পাশাপাশি শাহ সিমেন্ট, রূপায়ণ গ্রুপ ও ডোরেমন কেক-এর বিজ্ঞাপনেও মডেল হিসেবে পরিচিতি পান তিনি।

২০১০ সালে ডিজে পেশায় যুক্ত হওয়ার পর অভিনয় থেকে ধীরে ধীরে দূরে সরে যান। ডিজে হিসেবে ব্যস্ততা বেড়ে যাওয়ায় অভিনয়ে সময় দেওয়া সম্ভব হয়নি। তবে এখন আবার অভিনয়ে নিয়মিত হওয়ার জন্য পুরোনো সহকর্মীদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন।

মিডিয়ার কাজ নিয়ে নিজের অনুভূতি জানাতে গিয়ে ডিজে সুমী বলেন, ‘মিডিয়ার কাজ করতে আমার সবসময়ই ভালো লাগে। কোনো কাজই আমার কাছে কষ্টের মনে হয় না, বরং প্রতিটি কাজ আমাকে আরও অনুপ্রাণিত করে।’

 

এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow