১৬ মার্চ : ইতিহাসের এই দিনে
কালের গহ্বরে হারিয়ে যায় সময়। আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। প্রজন্ম থেকে প্রজন্ম ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। ইতিহাসই আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনার ইতিহাসে ঠাঁই হয় না। আজ সোমবার, ১৬ মার্চ ২০২৬। এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়। ঘটনাবলি খ্রিস্টপূর্ব ৫৯৭ - ব্যাবিলনিয়ানরা জেরুজালেম লুণ্ঠন করে এবং রাজা হিসেবে জ্যাকোনায়াকে বাদ দিয়ে জ্যাডেকিয়াকে সিংহাসন দেওয়া হয়। ১৯৩৫ - বেলুড় মঠে রামকৃষ্ণ মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। ১৯৮৯ – মিসরের গিজার মহাপিরামিডের পাশে ৪ হাজার ৪০০ বছর পুরোনো একটি মমি পাওয়া যায়। ২০০৫ – ইসরাইল আনুষ্ঠানিকভাবে জেরিকো নিয়ন্ত্রণ ফিলিস্তিনিদের উপর ছেড়ে দেয়। জন্ম ১৭৫১ - জেমস ম্যাডিসন, মার্কিন যুক্তরাষ্ট্রের চতুর্থ রাষ্ট্রপতি। ১৭৮৯ - জর্জ সায়মন ও’ম, জার্মান পদার্থবিজ্ঞানী। ১৮৩৯ - সুলি প্রুদোম, ফরাসি সাহিত্যিক। ১৮৮০ - রাজশেখর
কালের গহ্বরে হারিয়ে যায় সময়। আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। প্রজন্ম থেকে প্রজন্ম ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। ইতিহাসই আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনার ইতিহাসে ঠাঁই হয় না।
আজ সোমবার, ১৬ মার্চ ২০২৬। এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলি
খ্রিস্টপূর্ব ৫৯৭ - ব্যাবিলনিয়ানরা জেরুজালেম লুণ্ঠন করে এবং রাজা হিসেবে জ্যাকোনায়াকে বাদ দিয়ে জ্যাডেকিয়াকে সিংহাসন দেওয়া হয়।
১৯৩৫ - বেলুড় মঠে রামকৃষ্ণ মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।
১৯৮৯ – মিসরের গিজার মহাপিরামিডের পাশে ৪ হাজার ৪০০ বছর পুরোনো একটি মমি পাওয়া যায়।
২০০৫ – ইসরাইল আনুষ্ঠানিকভাবে জেরিকো নিয়ন্ত্রণ ফিলিস্তিনিদের উপর ছেড়ে দেয়।
জন্ম
১৭৫১ - জেমস ম্যাডিসন, মার্কিন যুক্তরাষ্ট্রের চতুর্থ রাষ্ট্রপতি।
১৭৮৯ - জর্জ সায়মন ও’ম, জার্মান পদার্থবিজ্ঞানী।
১৮৩৯ - সুলি প্রুদোম, ফরাসি সাহিত্যিক।
১৮৮০ - রাজশেখর বসু, বাঙালি সাহিত্যিক, অনুবাদক, রসায়নবিদ ও অভিধান প্রণেতা।
১৮৯২ - সেসার ভাইয়েহো, পেরুর কবি, লেখক, নাট্যকার এবং সাংবাদিক।
১৯৪০ - বেরনার্দো বেরতোলুচ্চি, ইতালীয় চলচ্চিত্র নির্মাতা।
১৯৫০ - কবীর সুমন, ভারতীয় বাঙালি গায়ক, গীতিকার, অভিনেতা, বেতার সাংবাদিক, গদ্যকার ও সংসদ সদস্য।
১৯৫৩ - রিচার্ড স্টলম্যান, মার্কিন প্রোগ্রামার, মুক্ত সোর্সের প্রবক্তা ও গ্নু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা।
১৯৫৩ - ইজাবেল উপের, ফরাসি অভিনেত্রী।
১৯৫৮ - বিপিন রাওয়াত, ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর প্রধান।
১৯৭৪ - হিথ স্ট্রিক, জিম্বাবুয়ে ক্রিকেট দলের অধিনায়ক।
মৃত্যু
১৯৩৭ - স্যার অস্টেন চেম্বারলেইন নোবেল পুরস্কার বিজয়ী।
১৯৩৭ - বিমলানন্দ নাগ, বাগ্মী, ভারতীয় খ্রিস্টান ধর্মের নেতা, বাগ্মী ও দেশসেবক।
১৯৭১ - অমলকৃষ্ণ সোম, বাঙালি মঞ্চাভিনেতা।
২০০৭ - মানজারুল ইসলাম রানা, বাংলাদেশি ক্রিকেটার।
২০১১ - খোন্দকার দেলোয়ার হোসেন, বাংলাদেশি রাজনীতিবিদ।
২০১৩ - জামাল নজরুল ইসলাম, বাংলাদেশি পদার্থবিজ্ঞানী ও গণিতবিদ।
২০২১ - মওদুদ আহমেদ, বাংলাদেশের উপ-রাষ্ট্রপতি, আইনজীবী, রাজনীতিবিদ ও জাতীয় পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা।
What's Your Reaction?