১৬শ কোটি টাকার ব্যবসার লক্ষ্য ‘মোয়ানা’র

সব শ্রেণির সিনেমাপ্রেমীর কাছেই অ্যানিমেটেড সিনেমা খুবই প্রিয়। কম বয়সী দর্শকদের উদ্দেশ্য করে নির্মাণ করা হলেও তরুণ-যুব শ্রেণিও এসব সিনেমা দেখতে উন্মুখ থাকেন। ২০১৬ সালে মিউজিক্যাল অ্যাডভেঞ্চার ফিল্ম ‘মোয়ানা’ পুরো বিশ্বে ঝড় তোলে। এবার সেই সিনেমার লাইভ অ্যাকশন এ সপ্তাহে আসছে হলিউডের পর্দায়। চলতি সপ্তাহের সবচেয়ে বড় ধামাকা নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হবে ডিজনির লাইভ-অ্যাকশন ‘মোয়ানা’। মুক্তির আগেই সিনেমাটি নিয়ে দর্শকের বিপুল আগ্রহ দেখা গেছে। অগ্রিম টিকিট বুকিংয়ে দারুণ সাড়া মিলছে। বক্স অফিস বিশ্লেষকদের পূর্বাভাস অনুযায়ী, মুক্তির প্রথম উইকেন্ডেই বিশ্বজুড়ে ১৩ কোটি ডলার, টাকার অঙ্কে প্রায় ১৬শ কোটি, আয়ের মাইলফলক স্পর্শ করতে পারে ডিজনির এই বিগ-বাজেট প্রজেক্ট। ডিজনির ২০১৬ সালের সুপারহিট অ্যানিমেশন ‘মোয়ানা’র নাম ভূমিকায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হচ্ছে ক্যাথরিন লাগা’আইয়ার। আর জনপ্রিয় চরিত্র মাউই হয়ে ফিরছেন ‘দ্য রক’ খ্যাত ডোয়াইন জনসন। প্রশান্ত মহাসাগরের এক সাহসী কিশোরীর আত্মঅন্বেষণ, সমুদ্রযাত্রা এবং নিজের জনগোষ্ঠীকে রক্ষার লড়াই নতুনভাবে তুলে ধরা হবে এই ছবিতে। উন্নত ভিজ্যুয়াল, চেনা গান এবং আবেগঘন

১৬শ কোটি টাকার ব্যবসার লক্ষ্য ‘মোয়ানা’র
সব শ্রেণির সিনেমাপ্রেমীর কাছেই অ্যানিমেটেড সিনেমা খুবই প্রিয়। কম বয়সী দর্শকদের উদ্দেশ্য করে নির্মাণ করা হলেও তরুণ-যুব শ্রেণিও এসব সিনেমা দেখতে উন্মুখ থাকেন। ২০১৬ সালে মিউজিক্যাল অ্যাডভেঞ্চার ফিল্ম ‘মোয়ানা’ পুরো বিশ্বে ঝড় তোলে। এবার সেই সিনেমার লাইভ অ্যাকশন এ সপ্তাহে আসছে হলিউডের পর্দায়। চলতি সপ্তাহের সবচেয়ে বড় ধামাকা নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হবে ডিজনির লাইভ-অ্যাকশন ‘মোয়ানা’। মুক্তির আগেই সিনেমাটি নিয়ে দর্শকের বিপুল আগ্রহ দেখা গেছে। অগ্রিম টিকিট বুকিংয়ে দারুণ সাড়া মিলছে। বক্স অফিস বিশ্লেষকদের পূর্বাভাস অনুযায়ী, মুক্তির প্রথম উইকেন্ডেই বিশ্বজুড়ে ১৩ কোটি ডলার, টাকার অঙ্কে প্রায় ১৬শ কোটি, আয়ের মাইলফলক স্পর্শ করতে পারে ডিজনির এই বিগ-বাজেট প্রজেক্ট। ডিজনির ২০১৬ সালের সুপারহিট অ্যানিমেশন ‘মোয়ানা’র নাম ভূমিকায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হচ্ছে ক্যাথরিন লাগা’আইয়ার। আর জনপ্রিয় চরিত্র মাউই হয়ে ফিরছেন ‘দ্য রক’ খ্যাত ডোয়াইন জনসন। প্রশান্ত মহাসাগরের এক সাহসী কিশোরীর আত্মঅন্বেষণ, সমুদ্রযাত্রা এবং নিজের জনগোষ্ঠীকে রক্ষার লড়াই নতুনভাবে তুলে ধরা হবে এই ছবিতে। উন্নত ভিজ্যুয়াল, চেনা গান এবং আবেগঘন গল্পের কারণে সিনেমাটি দর্শকদের প্রত্যাশার কেন্দ্রে রয়েছে। আমেরিকার বাজার থেকেই প্রায় ৬ কোটি ডলার আসার সম্ভাবনা রয়েছে। আর বিশ্বব্যাপী আয় থেকে আসবে বাকি ৭ কোটি থেকে সাড়ে ৭ কোটি ডলার। লাতিন আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাজ্যের মতো আন্তর্জাতিক বাজারগুলোতে ‘মোয়ানা’ বেশ ভালো সাড়া ফেলবে বলে আশা নির্মাতাদের। ২০১৬ সালে মাত্র ১৫ কোটি ডলার বাজেটে নির্মিত ‘মোয়ানা’ বিশ্বজুড়ে ৬৮ কোটি ডলারের বেশি ব্যবসা করেছিল। এরপর ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাসেও এটি বছরের পর বছর রেকর্ড ভিউ পায়। আর এর সিক্যুয়েল ‘মোয়ানা ২’ তো বক্স অফিসে রীতিমতো ইতিহাস গড়ে ১০০ কোটি ডলারের (১ বিলিয়ন) গণ্ডি পার করে। পুরোনো সেই নস্টালজিয়াকে পুঁজি করে লাইভ-অ্যাকশন ‘মোয়ানা’ দর্শকদের মন কতটা জয় করতে পারবে বলেই ধারণা করা হচ্ছে। সব মিলিয়ে, বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন অ্যানিমেশনের ম্যাজিক এবার বাস্তবে দেখার জন্য।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow