১৭ অতিরিক্ত ডিআইজিকে পদায়ন

পুলিশের অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ১৭ কর্মকর্তাকে পদায়ন করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে  পাঠানো এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।  প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশের অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ১৭ কর্মকর্তাকে বদলি/পদায়ন করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। বিসিএস (পুলিশ) ক্যাডারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের তাদের নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। প্রজ্ঞাপন অনুযায়ী, অতিরিক্ত ডিআইজি, অতিরিক্ত পুলিশ কমিশনারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে একাধিক কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের মধ্যে কেউ পুলিশ সদর দপ্তর, কেউ সিআইডি, পিবিআই, এসবি, আরএমপি, ডিএমপি এবং বিভিন্ন ইউনিটে পদায়ন পেয়েছেন। এ ছাড়া প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে কয়েকজন বর্তমানে সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রজ্ঞাপন অনুযায়ী, শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেনকে পিবিআইতে অতিরিক্ত ডিআইজি হিসেবে, এসবির বিশেষ পুলিশ সুপার কা

১৭ অতিরিক্ত ডিআইজিকে পদায়ন

পুলিশের অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ১৭ কর্মকর্তাকে পদায়ন করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে  পাঠানো এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশের অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ১৭ কর্মকর্তাকে বদলি/পদায়ন করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। বিসিএস (পুলিশ) ক্যাডারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের তাদের নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, অতিরিক্ত ডিআইজি, অতিরিক্ত পুলিশ কমিশনারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে একাধিক কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের মধ্যে কেউ পুলিশ সদর দপ্তর, কেউ সিআইডি, পিবিআই, এসবি, আরএমপি, ডিএমপি এবং বিভিন্ন ইউনিটে পদায়ন পেয়েছেন।

এ ছাড়া প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে কয়েকজন বর্তমানে সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেনকে পিবিআইতে অতিরিক্ত ডিআইজি হিসেবে, এসবির বিশেষ পুলিশ সুপার কামরুল হাসান মাহমুদকে এসবিতে অতিরিক্ত ডিআইজি হিসেবে, রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ সুপার তোফায়েল আহমেদ একই ইউনিটে অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে, ডিএমপির উপ-কমিশনার সুফিয়ান আহমেদকে একই ইউনিটে যুগ্ম কমিশনার হিসেবে, সিআইডির বিশেষ পুলিশ সুপার মুহাম্মদ বাছির উদ্দিনকে একই ইউনিটে অতিরিক্ত ডিআইজি হিসেবে এবং এসবির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামানকে একই ইউনিটে অতিরিক্ত ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

এ ছাড়া সিএমপির উপ-পুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভূইয়াকে একই ইউনিটে অতিরিক্ত কমিশনার হিসেবে, পুলিশ অধিদপ্তরের এআইজি মো. মাহবুবুল করিমকে একই ইউনিটে অতিরিক্ত ডিআইজি হিসেবে, আরএমপির উপ-কমিশনার মো. আল মামুনকে একই ইউনিটে অতিরিক্ত কমিশনার হিসেবে এবং শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মোহা. আসাদুজ্জামানকে অতিরিক্ত ডিআইজি হিসেবে পুলিশ অধিদপ্তরে বদলি করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow