১৭ ঘণ্টা পর নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার
চট্টগ্রামের সীতাকুণ্ডে গুলিয়াখালী সমুদ্র সৈকতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হওয়া পর্যটকের লাশ ১৭ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। রোববার (২৪ মে) সকাল ৯টার দিকে গুলিয়াখালী সমুদ্র সৈকতের কেওড়া বাগান থেকে তার লাশ উদ্ধার হয়। উদ্ধার হওয়া পর্যটকের নাম নাম মো. রিফাত শেখ (১৬)। তিনি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার গৌরীপুর এলাকার মোহাম্মদ খায়রুল শেখের পুত্র ও গৌরীপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে রিফাত তার সহপাঠীদের নিয়ে গুলিয়াখালী সমুদ্র সৈকতে বেড়াতে আসেন। এক পর্যায়ে তারা গুলিয়াখালী খালের শেষ মাথায় সাঁতার কাটতে নামেন। তার আগে তাদেরকে স্থানীয়রা ওই স্থানে যেতে নিষেধ করেন। কিন্তু তারা নিষেধ অমান্য করে সাঁতার কাটতে যায়। এক পর্যায়ে তারা ডুবে যেতে থাকেন। পরে স্থানীয়রা দ্রুত বোট নিয়ে তাদেরকে উদ্ধার করতে চেষ্টা করেন। চারজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করলেও মোহাম্মদ রিফাতের খোঁজ মেলেনি। সন্ধ্যা হয়ে যাওয়াতে উদ্ধার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। পুনরায় আজ রোববার সকাল ৬টা থেকে ফায়ার সার্ভিসের ডুবরি দল উদ্ধারে নামেন। সকা
চট্টগ্রামের সীতাকুণ্ডে গুলিয়াখালী সমুদ্র সৈকতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হওয়া পর্যটকের লাশ ১৭ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।
রোববার (২৪ মে) সকাল ৯টার দিকে গুলিয়াখালী সমুদ্র সৈকতের কেওড়া বাগান থেকে তার লাশ উদ্ধার হয়।
উদ্ধার হওয়া পর্যটকের নাম নাম মো. রিফাত শেখ (১৬)। তিনি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার গৌরীপুর এলাকার মোহাম্মদ খায়রুল শেখের পুত্র ও গৌরীপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে রিফাত তার সহপাঠীদের নিয়ে গুলিয়াখালী সমুদ্র সৈকতে বেড়াতে আসেন। এক পর্যায়ে তারা গুলিয়াখালী খালের শেষ মাথায় সাঁতার কাটতে নামেন। তার আগে তাদেরকে স্থানীয়রা ওই স্থানে যেতে নিষেধ করেন। কিন্তু তারা নিষেধ অমান্য করে সাঁতার কাটতে যায়।
এক পর্যায়ে তারা ডুবে যেতে থাকেন। পরে স্থানীয়রা দ্রুত বোট নিয়ে তাদেরকে উদ্ধার করতে চেষ্টা করেন। চারজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করলেও মোহাম্মদ রিফাতের খোঁজ মেলেনি। সন্ধ্যা হয়ে যাওয়াতে উদ্ধার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। পুনরায় আজ রোববার সকাল ৬টা থেকে ফায়ার সার্ভিসের ডুবরি দল উদ্ধারে নামেন। সকাল ৯টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় দু'শ গজ উত্তর দিকে কেওড়া বাগান থেকে নিখোঁজ হওয়া পর্যটকের লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা মো. শহিদুল ইসলাম বলেন, গতকাল তারা সাঁতার কাটতে যাওয়ার আগে স্থানীয়রা তাদেরকে নিষেধ করেছিল। কিন্তু তারা নিষেধ অমান্য করে সাঁতার কাটতে চলে যায়। এক পর্যায়ে তারা ডুবে যেতে লাগলে স্থানীয়রা ভোট নিয়ে তাদেরকে উদ্ধার করে কিন্তু রিফাতকে উদ্ধার করা সম্ভব হয়নি। সকালবেলা তার লাশ ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করা হয়। কিন্তু যে স্থানে পর্যটক নিহত হয়েছে ওই স্থানে পূর্বেও বেশ কয়েকজন পর্যটক নিহত হয়েছেন।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মোহম্মদ বেলাল হোসেন বলেন, নিখোঁজ পর্যটকের লাশ সকাল ৯ টার দিকে উদ্ধার করে পুলিশকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
What's Your Reaction?