১৭ জনকে আহত করার পর ইন্দোনেশিয়ায় ধরা পড়ল বানর
ইন্দোনেশিয়ার রিয়াউ প্রদেশে কয়েক সপ্তাহ ধরে অন্তত ১৭ জনকে আহত করার অভিযোগে একটি বন্য বানরকে আটক করেছে দেশটির কর্তৃপক্ষ। স্থানীয় গণমাধ্যমের বরাতে আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, ইন্দ্রাগিরি হিলির রিজেন্সির তেম্বিলাহান শহরে পুলিশ, সামরিক বাহিনী, দমকলকর্মী এবং বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তাদের যৌথ অভিযানে ফাঁদ পেতে বানরটিকে ধরা হয়। ইন্দ্রাগিরি হিলির পুলিশ প্রধান ডনি একো লিস্তিয়ান্তো জানান, রিয়াউ প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংস্থা বানরটির সম্ভাব্য লুকিয়ে থাকার স্থানে তিনটি ফাঁদ স্থাপন করেছিল। সেখানেই সেটি ধরা পড়ে। কর্তৃপক্ষের ধারণা, গত ২৫ জুলাই থেকে শুরু হওয়া ধারাবাহিক হামলাগুলোর জন্য এই লম্বা-লেজবিশিষ্ট মাকাক বানরটিই দায়ী। হামলায় শিশু ও বয়স্কসহ অন্তত ১৭ জন আহত হন। কয়েকজনের আঘাত এতটাই গুরুতর ছিল যে, তাদের সেলাই দিতে হয়েছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বড় আকারের একটি পূর্ণবয়স্ক পুরুষ বানর রাস্তা, বাড়ির সামনে এবং কিছু ক্ষেত্রে ঘরের ভেতরে ঢুকেও মানুষকে আক্রমণ করেছিল। ঘটনার পর শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে তেম্বিলাহান জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে তিন দিনের জন্য
ইন্দোনেশিয়ার রিয়াউ প্রদেশে কয়েক সপ্তাহ ধরে অন্তত ১৭ জনকে আহত করার অভিযোগে একটি বন্য বানরকে আটক করেছে দেশটির কর্তৃপক্ষ।
স্থানীয় গণমাধ্যমের বরাতে আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, ইন্দ্রাগিরি হিলির রিজেন্সির তেম্বিলাহান শহরে পুলিশ, সামরিক বাহিনী, দমকলকর্মী এবং বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তাদের যৌথ অভিযানে ফাঁদ পেতে বানরটিকে ধরা হয়।
ইন্দ্রাগিরি হিলির পুলিশ প্রধান ডনি একো লিস্তিয়ান্তো জানান, রিয়াউ প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংস্থা বানরটির সম্ভাব্য লুকিয়ে থাকার স্থানে তিনটি ফাঁদ স্থাপন করেছিল। সেখানেই সেটি ধরা পড়ে।
কর্তৃপক্ষের ধারণা, গত ২৫ জুলাই থেকে শুরু হওয়া ধারাবাহিক হামলাগুলোর জন্য এই লম্বা-লেজবিশিষ্ট মাকাক বানরটিই দায়ী। হামলায় শিশু ও বয়স্কসহ অন্তত ১৭ জন আহত হন। কয়েকজনের আঘাত এতটাই গুরুতর ছিল যে, তাদের সেলাই দিতে হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বড় আকারের একটি পূর্ণবয়স্ক পুরুষ বানর রাস্তা, বাড়ির সামনে এবং কিছু ক্ষেত্রে ঘরের ভেতরে ঢুকেও মানুষকে আক্রমণ করেছিল।
ঘটনার পর শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে তেম্বিলাহান জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে তিন দিনের জন্য অনলাইন ক্লাস চালুর নির্দেশ দেয় স্থানীয় প্রশাসন।
কর্তৃপক্ষ জানিয়েছে, আটক করা বানরটির আকার, আক্রমণাত্মক আচরণ এবং মুখের বিশেষ দাগ ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের দেওয়া বর্ণনার সঙ্গে মিলে গেছে।
What's Your Reaction?