১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

দিনাজপুরের কাহারোলে ১৭ দিন ধরে নিখোঁজ রয়েছেন দুই মাদ্রাসা শিক্ষার্থী মো. মঈনউদ্দিন (১৪) ও মো. সিয়াম হোসেন (১৫)। সন্তানদের হারিয়ে দিশাহারা তাদের পরিবার। শিক্ষার্থীরা হলেন- কাহারোল উপজেলার চকপ্রাণকৃষ্ণ গ্রামের মতিউর রহমানের ছেলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মো. মঈনউদ্দিন (১৪) ও ফেরুয়াডাঙ্গা গ্রামের সাইদুল ইসলামের ছেলে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মো. সিয়াম হোসেন (১৫)। মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, সোমবার (৬ জুলাই) কাহারোল উপজেলার ২নং ইউনিয়নের রসুলপুর দারুল হুদা সালাফিয়্যাহ কওমিয়্যাহ মাদ্রাসার ২ শিক্ষার্থী দুপুরের বিশ্রামের সময় বাহিরে গিয়ে আর আসেনি। অনেক খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তাদের সন্ধান মেলেনি। এ ব্যাপারে মাদ্রাসা কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের অভিভাবক কাহারোল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করলেও পুলিশ এ পর্যন্ত তাদের উদ্ধার করতে সক্ষম হয়নি। কাহারোল থানার কর্মকর্তা (ওসি) সেলিমুর রহমান সেলিম জানান, নিখোঁজ দুই ছাত্রকে উদ্ধারের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।  এদিকে শিক্ষার্থীদের ১৭ দিন অতিবাহিত হওয়ার পরেও সন্ধান না পাওয়ায় দিশাহারা হয়ে পড়েছে তাদের পরিবার।   

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

দিনাজপুরের কাহারোলে ১৭ দিন ধরে নিখোঁজ রয়েছেন দুই মাদ্রাসা শিক্ষার্থী মো. মঈনউদ্দিন (১৪) ও মো. সিয়াম হোসেন (১৫)। সন্তানদের হারিয়ে দিশাহারা তাদের পরিবার।

শিক্ষার্থীরা হলেন- কাহারোল উপজেলার চকপ্রাণকৃষ্ণ গ্রামের মতিউর রহমানের ছেলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মো. মঈনউদ্দিন (১৪) ও ফেরুয়াডাঙ্গা গ্রামের সাইদুল ইসলামের ছেলে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মো. সিয়াম হোসেন (১৫)।

মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, সোমবার (৬ জুলাই) কাহারোল উপজেলার ২নং ইউনিয়নের রসুলপুর দারুল হুদা সালাফিয়্যাহ কওমিয়্যাহ মাদ্রাসার ২ শিক্ষার্থী দুপুরের বিশ্রামের সময় বাহিরে গিয়ে আর আসেনি। অনেক খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তাদের সন্ধান মেলেনি।

এ ব্যাপারে মাদ্রাসা কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের অভিভাবক কাহারোল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করলেও পুলিশ এ পর্যন্ত তাদের উদ্ধার করতে সক্ষম হয়নি। কাহারোল থানার কর্মকর্তা (ওসি) সেলিমুর রহমান সেলিম জানান, নিখোঁজ দুই ছাত্রকে উদ্ধারের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। 

এদিকে শিক্ষার্থীদের ১৭ দিন অতিবাহিত হওয়ার পরেও সন্ধান না পাওয়ায় দিশাহারা হয়ে পড়েছে তাদের পরিবার। 
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow