১৭ বছর পর ভোট দিলেন বিএনপি প্রার্থী হাফিজ উদ্দিন আহমেদ

ভোলা-৩ আসনের বিএন‌পির প্রার্থী ও বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম নিজের ভোটা‌ধিকার প্রদান করেছেন। আজ বৃহস্প‌তিবার সকালে তি‌নি ভোলার লালমোহন পৌরসভার আবদুল ওহাব মাধ্যমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেন। এ সময় তার সঙ্গে বিএন‌পি ও তার অঙ্গ সংগঠ‌নের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এসময় তি‌নি বলেন, ‘দীর্ঘ ১৭ বছর পর ভোট দিতে পারলাম। ২০১৮ সালে ভোটের সময় গৃহবন্দি করে রাখা হয়েছিল আমাকে। ঘর থেকে ১৬ দিন বের হতে পারিনি। নিজের ভোটও দিতে পারিনি এতদিন।’ তি‌নি আরও বলেন, ‘দেশ গণতন্ত্রের দিকে এগিয়ে যাবে এটাই কামনা করি। এখন পর্যন্ত ত্রয়োদশ সংসদ নির্বাচনের পরিবেশ সুন্দর আছে। আর যারা নির্বাচনে গণ্ডগোল করেন তারা ভারতে পালিয়ে আছেন। তাই ভোট এখন পর্যন্ত সুন্দর সুষ্ঠ হচ্ছে।’ আরও পড়ুনভোট দিলেন মির্জা ফখরুলের প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী দেলাওয়ারজীবিত থাকতে কেন ভোট নষ্ট করবো: ১১৫ বছরের খাজামন বিবি জু‌য়েল সাহা বিকাশ/কেএসকে

১৭ বছর পর ভোট দিলেন বিএনপি প্রার্থী হাফিজ উদ্দিন আহমেদ

ভোলা-৩ আসনের বিএন‌পির প্রার্থী ও বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম নিজের ভোটা‌ধিকার প্রদান করেছেন।

আজ বৃহস্প‌তিবার সকালে তি‌নি ভোলার লালমোহন পৌরসভার আবদুল ওহাব মাধ্যমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেন। এ সময় তার সঙ্গে বিএন‌পি ও তার অঙ্গ সংগঠ‌নের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় তি‌নি বলেন, ‘দীর্ঘ ১৭ বছর পর ভোট দিতে পারলাম। ২০১৮ সালে ভোটের সময় গৃহবন্দি করে রাখা হয়েছিল আমাকে। ঘর থেকে ১৬ দিন বের হতে পারিনি। নিজের ভোটও দিতে পারিনি এতদিন।’

তি‌নি আরও বলেন, ‘দেশ গণতন্ত্রের দিকে এগিয়ে যাবে এটাই কামনা করি। এখন পর্যন্ত ত্রয়োদশ সংসদ নির্বাচনের পরিবেশ সুন্দর আছে। আর যারা নির্বাচনে গণ্ডগোল করেন তারা ভারতে পালিয়ে আছেন। তাই ভোট এখন পর্যন্ত সুন্দর সুষ্ঠ হচ্ছে।’

আরও পড়ুন
ভোট দিলেন মির্জা ফখরুলের প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী দেলাওয়ার
জীবিত থাকতে কেন ভোট নষ্ট করবো: ১১৫ বছরের খাজামন বিবি

জু‌য়েল সাহা বিকাশ/কেএসকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow