১৭ বছরে চিকিৎসক নিয়োগ হয়নি, আমরা ৫ হাজার নিয়োগ দিচ্ছি

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, দেশে চিকিৎসকের সংকট রয়েছে। গত ১৭ বছরে চিকিৎসক নিয়োগ হয়নি। বর্তমান সরকার ৫ হাজার চিকিৎসক নিয়োগের উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে চিকিৎসকদের প্রশিক্ষণের ব্যবস্থাও করা হচ্ছে। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, আমরা মাত্র ছয় মাস দায়িত্ব পেয়েছি। এর মধ্যেই ডেঙ্গু মোকাবিলায় প্রয়োজনীয় কিট, স্যালাইন, অ্যান্টিভেনম ও অ্যান্টি-র‌্যাবিস ভ্যাকসিন পর্যাপ্ত পরিমাণে মজুত করেছি। আমাদের সময় দিলে স্বাস্থ্যসেবার বিভিন্ন সমস্যা ধাপে ধাপে সমাধান করা হবে। হাসপাতাল পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, আমি রোগীদের সঙ্গে কথা বলেছি, খাবারের মান দেখেছি। সার্বিকভাবে হাসপাতালের পরিবেশ ভালো। কিছু জনবল সংকট রয়েছে এবং কয়েকজন কর্মী অনুপস্থিত ছিলেন। তবে এটি বড় কোনো সমস্যা নয়। অন্যান্য অনেক হাসপাতালের তুলনায় এখানকার পরিস্থিতি ভালো। যেসব ঘাটতি রয়েছে, সেগুলো দ্রুত পূরণ করা হবে। পরিদর্শনের সময় তিনি সব ওয়ার্ড, রান্নাঘর, শৌচাগার ও গুদাম ঘর ঘুরে দেখেন। হাসপাত

১৭ বছরে চিকিৎসক নিয়োগ হয়নি, আমরা ৫ হাজার নিয়োগ দিচ্ছি

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, দেশে চিকিৎসকের সংকট রয়েছে। গত ১৭ বছরে চিকিৎসক নিয়োগ হয়নি। বর্তমান সরকার ৫ হাজার চিকিৎসক নিয়োগের উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে চিকিৎসকদের প্রশিক্ষণের ব্যবস্থাও করা হচ্ছে।

শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমরা মাত্র ছয় মাস দায়িত্ব পেয়েছি। এর মধ্যেই ডেঙ্গু মোকাবিলায় প্রয়োজনীয় কিট, স্যালাইন, অ্যান্টিভেনম ও অ্যান্টি-র‌্যাবিস ভ্যাকসিন পর্যাপ্ত পরিমাণে মজুত করেছি। আমাদের সময় দিলে স্বাস্থ্যসেবার বিভিন্ন সমস্যা ধাপে ধাপে সমাধান করা হবে।

হাসপাতাল পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, আমি রোগীদের সঙ্গে কথা বলেছি, খাবারের মান দেখেছি। সার্বিকভাবে হাসপাতালের পরিবেশ ভালো। কিছু জনবল সংকট রয়েছে এবং কয়েকজন কর্মী অনুপস্থিত ছিলেন। তবে এটি বড় কোনো সমস্যা নয়। অন্যান্য অনেক হাসপাতালের তুলনায় এখানকার পরিস্থিতি ভালো। যেসব ঘাটতি রয়েছে, সেগুলো দ্রুত পূরণ করা হবে।

পরিদর্শনের সময় তিনি সব ওয়ার্ড, রান্নাঘর, শৌচাগার ও গুদাম ঘর ঘুরে দেখেন। হাসপাতালে চিকিৎসক, কর্মচারী সংকট পূরণের দ্রুত পদায়নের আশ্বাস দেন মন্ত্রী।

পরিদর্শনকালে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাসান মো. নাসের রিকাবদার, বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দারসহ চিকিৎসক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নাহিদ ফরাজী/কেএইচকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow