১৭-১৯ মার্চ চালু থাকবে ইপিবির বস্ত্র বিভাগের কার্যক্রম

দেশের রপ্তানিমুখী তৈরি পোশাক খাতের নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে ঈদের ছুটির মধ্যেও ১৭ থেকে ১৯ মার্চ পর্যন্ত রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) বস্ত্র বিভাগের কার্যক্রম চালু থাকবে। বাংলাদেশ গার্মেন্টস প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) এর অনুরোধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইপিবি সোমবার (৯ মার্চ)এক সার্কুলারের মাধ্যমে বিষয়টি ঘোষণা নিশ্চিত করেছে এবং দেশের গার্মেন্টস রপ্তানিকারকদের সেবা প্রদানে তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। এর ফলে পোশাক খাত সংশ্লিষ্ট রপ্তানি কার্যক্রম ও প্রয়োজনীয় সেবা অব্যাহত রাখা সম্ভব হবে। সম্প্রতি, বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান ইপিবির ভাইস চেয়ারম্যানকে একটি চিঠিতে বস্ত্র বিভাগের কার্যক্রম ঈদের ছুটির মধ্যে ১৭-১৯ মার্চ চালু রাখার অনুরোধ করেন। চিঠিতে তিনি বলেন, ঈদুল ফিতরের ছুটির সময় (১৭ থেকে ১৯ মার্চ) দেশের তৈরি পোশাক শিল্পের রপ্তানি-আমদানি কার্যক্রমে কোনো বিঘ্ন না ঘটাতে, ইপিবির সেবা অব্যাহত রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। এমএএইচ/

১৭-১৯ মার্চ চালু থাকবে ইপিবির বস্ত্র বিভাগের কার্যক্রম

দেশের রপ্তানিমুখী তৈরি পোশাক খাতের নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে ঈদের ছুটির মধ্যেও ১৭ থেকে ১৯ মার্চ পর্যন্ত রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) বস্ত্র বিভাগের কার্যক্রম চালু থাকবে। বাংলাদেশ গার্মেন্টস প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) এর অনুরোধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইপিবি সোমবার (৯ মার্চ)এক সার্কুলারের মাধ্যমে বিষয়টি ঘোষণা নিশ্চিত করেছে এবং দেশের গার্মেন্টস রপ্তানিকারকদের সেবা প্রদানে তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। এর ফলে পোশাক খাত সংশ্লিষ্ট রপ্তানি কার্যক্রম ও প্রয়োজনীয় সেবা অব্যাহত রাখা সম্ভব হবে।

সম্প্রতি, বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান ইপিবির ভাইস চেয়ারম্যানকে একটি চিঠিতে বস্ত্র বিভাগের কার্যক্রম ঈদের ছুটির মধ্যে ১৭-১৯ মার্চ চালু রাখার অনুরোধ করেন।

চিঠিতে তিনি বলেন, ঈদুল ফিতরের ছুটির সময় (১৭ থেকে ১৯ মার্চ) দেশের তৈরি পোশাক শিল্পের রপ্তানি-আমদানি কার্যক্রমে কোনো বিঘ্ন না ঘটাতে, ইপিবির সেবা অব্যাহত রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।

এমএএইচ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow