১৭৬ দেশে দেড় কোটির বেশি বাংলাদেশি কর্মরত: প্রবাসী কল্যাণমন্ত্রী

বর্তমানে বিশ্বের ১৭৬টি দেশে দেড় কোটিরও বেশি বাংলাদেশি কর্মরত আছেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (৫ এপ্রিল) জাতীয় সংসদে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মো. আমির হামজার এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। মন্ত্রী বলেন, ফ্যাসিস্ট সরকার আমলে প্রবাসীদের কল্যাণমূলক বিষয়টি চরমভাবে অবহেলিত ছিল। বর্তমান সরকার ক্ষমতায় এসে নানা ধরনের কল্যাণমূলক পদক্ষেপ গ্রহণ করেছে। বিশেষ করে নারী কর্মীদের নিরাপদ আশ্রয় দেওয়াসহ সেফ হোম স্থাপন করা হয়েছে। বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্কের মাধ্যমে বিদেশগামী ও প্রত্যাবর্তনকারী কর্মীদের নানা রকম সহায়তা দেওয়া হচ্ছে বলে জানান মন্ত্রী। আরিফুল হক চৌধুরী আরও বলেন, বিমানবন্দর থেকে আহত/অসুস্থ ও মৃত কর্মীদের বহনের জন্য দুটি ফ্রিজিংসহ পাঁচটি অ্যাম্বুলেন্স ফ্রি সেবা দেওয়া হচ্ছে। বিদেশগামী প্রবাসী কর্মীদের এককালীন এক হাজার টাকা প্রিমিয়ামে পাঁচ বছর মেয়াদে ১০ লাখ টাকাসহ মৃত্যুজনিত বিমা সুবিধা দেওয়া হচ্ছে। এছাড়াও প্রবাসীদের জন্য একগুচ্ছ সুযোগ-সুবিধার কথা তুলে ধরেন মন্ত্রী। এমওএস/ইএ

১৭৬ দেশে দেড় কোটির বেশি বাংলাদেশি কর্মরত: প্রবাসী কল্যাণমন্ত্রী

বর্তমানে বিশ্বের ১৭৬টি দেশে দেড় কোটিরও বেশি বাংলাদেশি কর্মরত আছেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

রোববার (৫ এপ্রিল) জাতীয় সংসদে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মো. আমির হামজার এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ফ্যাসিস্ট সরকার আমলে প্রবাসীদের কল্যাণমূলক বিষয়টি চরমভাবে অবহেলিত ছিল। বর্তমান সরকার ক্ষমতায় এসে নানা ধরনের কল্যাণমূলক পদক্ষেপ গ্রহণ করেছে। বিশেষ করে নারী কর্মীদের নিরাপদ আশ্রয় দেওয়াসহ সেফ হোম স্থাপন করা হয়েছে।

বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্কের মাধ্যমে বিদেশগামী ও প্রত্যাবর্তনকারী কর্মীদের নানা রকম সহায়তা দেওয়া হচ্ছে বলে জানান মন্ত্রী।

আরিফুল হক চৌধুরী আরও বলেন, বিমানবন্দর থেকে আহত/অসুস্থ ও মৃত কর্মীদের বহনের জন্য দুটি ফ্রিজিংসহ পাঁচটি অ্যাম্বুলেন্স ফ্রি সেবা দেওয়া হচ্ছে। বিদেশগামী প্রবাসী কর্মীদের এককালীন এক হাজার টাকা প্রিমিয়ামে পাঁচ বছর মেয়াদে ১০ লাখ টাকাসহ মৃত্যুজনিত বিমা সুবিধা দেওয়া হচ্ছে।

এছাড়াও প্রবাসীদের জন্য একগুচ্ছ সুযোগ-সুবিধার কথা তুলে ধরেন মন্ত্রী।

এমওএস/ইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow