১৮ বছরে যা কখনও দেখা যায়নি, সেটিই ঘটতে যাচ্ছে বিশ্বকাপে

২০২১ আসরে প্রথমবারের মতো ৪০০ ছক্কা দেখেছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভেঙে যায় সেই রেকর্ড। গতবার ছক্কা হয়েছিল ৫১৭টি, যা টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সেই রেকর্ডও ভাঙার জোর সম্ভাবনা তৈরি হয়েছে। চলতি আসরের প্রথম ৩৯ ম্যাচেই ছক্কার সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। এ পর্যন্ত ৫০২টি ছক্কা হয়েছে, অর্থাৎ ম্যাচপ্রতি গড়ে প্রায় ১৩টি করে। বাকি ১৬ ম্যাচেও যদি একই ধারা বজায় থাকে, তাহলে মোট ছক্কার সংখ্যা ৬০০ পেরিয়ে ৭০০–তেও পৌঁছে যেতে পারে। ছক্কা হাঁকানোর তালিকায় এবার সবার ওপরে রয়েছেন পাকিস্তানের সাহিবজাদা ফারহান এবং ভারতের ভারতের ইশান কিষান। চার ম্যাচে দুজনই সমান ১১টি করে ছক্কা মেরেছেন। গ্রুপপর্বে ৭৩.৩৩ গড়ে সর্বোচ্চ ২২০ রান করেছেন সাহিবজাদা। তার ইনিংসে ১১টি ছক্কার সঙ্গে রয়েছে ২১টি চারও। অন্যদিকে ইশান ২০২.২৯ স্ট্রাইক রেটে ১৭৬ রান করেছেন। তিনি ১১টি ছক্কার পাশাপাশি ১৯টি চার হাঁকিয়েছেন। ছক্কার দৌড়ে সাহিবজাদা ও ইশানের পরেই আছেন ওয়েস্ট ইন্ডিজের শিমরন হেটমায়ার, যার সংগ্রহে রয়েছে ১০টি ছক্কা। সর্বোচ্চ ২৪টি চার দক্ষিণ আফ্রিকার এইডেন মার্কারামের। ৩৯ ম্যাচে বাউন

১৮ বছরে যা কখনও দেখা যায়নি, সেটিই ঘটতে যাচ্ছে বিশ্বকাপে

২০২১ আসরে প্রথমবারের মতো ৪০০ ছক্কা দেখেছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভেঙে যায় সেই রেকর্ড। গতবার ছক্কা হয়েছিল ৫১৭টি, যা টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সেই রেকর্ডও ভাঙার জোর সম্ভাবনা তৈরি হয়েছে। চলতি আসরের প্রথম ৩৯ ম্যাচেই ছক্কার সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। এ পর্যন্ত ৫০২টি ছক্কা হয়েছে, অর্থাৎ ম্যাচপ্রতি গড়ে প্রায় ১৩টি করে। বাকি ১৬ ম্যাচেও যদি একই ধারা বজায় থাকে, তাহলে মোট ছক্কার সংখ্যা ৬০০ পেরিয়ে ৭০০–তেও পৌঁছে যেতে পারে।

ছক্কা হাঁকানোর তালিকায় এবার সবার ওপরে রয়েছেন পাকিস্তানের সাহিবজাদা ফারহান এবং ভারতের ভারতের ইশান কিষান। চার ম্যাচে দুজনই সমান ১১টি করে ছক্কা মেরেছেন। গ্রুপপর্বে ৭৩.৩৩ গড়ে সর্বোচ্চ ২২০ রান করেছেন সাহিবজাদা। তার ইনিংসে ১১টি ছক্কার সঙ্গে রয়েছে ২১টি চারও।

অন্যদিকে ইশান ২০২.২৯ স্ট্রাইক রেটে ১৭৬ রান করেছেন। তিনি ১১টি ছক্কার পাশাপাশি ১৯টি চার হাঁকিয়েছেন। ছক্কার দৌড়ে সাহিবজাদা ও ইশানের পরেই আছেন ওয়েস্ট ইন্ডিজের শিমরন হেটমায়ার, যার সংগ্রহে রয়েছে ১০টি ছক্কা।

সর্বোচ্চ ২৪টি চার দক্ষিণ আফ্রিকার এইডেন মার্কারামের। ৩৯ ম্যাচে বাউন্ডারি হয়েছে ১০১৭টি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow