১৮ মার্চ পর্যন্ত দেশজুড়ে বজ্র ও শিলাবৃষ্টির আভাস

চলতি মার্চের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টিপাতের এ প্রবণতা ক্রমশ বাড়ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, প্রাক-বর্ষা মৌসুমে এটি স্বাভাবিক বৃষ্টি। চলতি মাসে অনিয়মিতভাবে তা চলবে। শনিবার (১৪ মার্চ) রাতে অধিদপ্তরের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ১৮ মার্চ পর্যন্ত আগামী পাঁচদিন দেশজুড়ে অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৪ মার্চ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস প্রথম দিন ১৪ মার্চ সন্ধ্যা ৬টা থেকে ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বিদ্যুৎচমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। দ্বিতীয় দিন ১৫ মার্চ সন্ধ্যা ৬টা থেকে ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগে

১৮ মার্চ পর্যন্ত দেশজুড়ে বজ্র ও শিলাবৃষ্টির আভাস

চলতি মার্চের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টিপাতের এ প্রবণতা ক্রমশ বাড়ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, প্রাক-বর্ষা মৌসুমে এটি স্বাভাবিক বৃষ্টি। চলতি মাসে অনিয়মিতভাবে তা চলবে।

শনিবার (১৪ মার্চ) রাতে অধিদপ্তরের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ১৮ মার্চ পর্যন্ত আগামী পাঁচদিন দেশজুড়ে অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

১৪ মার্চ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস

প্রথম দিন ১৪ মার্চ সন্ধ্যা ৬টা থেকে

ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বিদ্যুৎচমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

দ্বিতীয় দিন ১৫ মার্চ সন্ধ্যা ৬টা থেকে

ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বিদ্যুৎচমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন
কুড়িগ্রামে হঠাৎ শিলাবৃষ্টি
সুনামগঞ্জের চার উপজেলায় শিলাবৃষ্টি, দুশ্চিন্তায় কৃষক

এই সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

তৃতীয় দিন ১৬ মার্চ সন্ধ্যা ৬টা থেকে

রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎচমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

চতুর্থ দিন ১৭ মার্চ সন্ধ্যা ৬টা থেকে

রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎচমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পঞ্চম দিন ১৮ মার্চ সন্ধ্যা ৬টা থেকে

ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎচমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বিএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow