১৮০০ বিদেশি ওমরাহ এজেন্সির চুক্তি স্থগিত করলো সৌদি আরব

পবিত্র ওমরাহ ঘিরে কার্যক্রম পরিচালনা করা প্রায় ৫ হাজার ৮০০টি বিদেশি ট্রাভেল এজেন্সির মধ্যে ১ হাজার ৮০০টির চুক্তি স্থগিত করেছে সৌদি আরব। রোববার (১ ফেব্রুয়ারি) দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, কার্যক্রম পরিচালনা ও সেবাদানে ঘাটতি থাকায় এসব বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত করা হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, এসব বিদেশি ট্রাভেল এজেন্সির কর্মদক্ষতা ও সেবার মান নিয়ে পর্যায়ক্রমিক মূল্যায়ন করা হয়েছে। মূল্যায়নে কর্মদক্ষতা ও সেবার মানে ঘাটতি থাকার বিষয়টি উঠে এসেছে। এর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে তা সংশোধনের জন্য ১০ দিনের সময় বেঁধে দিয়েছে মন্ত্রণালয়। অনুমোদিত মানদণ্ড মেনে চলা নিশ্চিত করতে প্রতিষ্ঠানগুলোকে নিজ নিজ ত্রুটি সংশোধনের সুযোগ দিতে এই নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সৌদির হজ মন্ত্রণালয়। বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে শর্ত পূরণ হলে চুক্তি ফের কার্যকর করা হবে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, যেসব ওমরাহ হজযাত্রীর বৈধ ভিসা রয়েছে ও যাদের আগে থেকেই বুকিং করা রয়েছে, তাদের ওপর চুক্তি স্থগিতের এই সিদ্ধান্তের প্রভাব পড়বে না। তাদের সেবা কার্যক্রম আগের মতোই চলবে। এ ব

১৮০০ বিদেশি ওমরাহ এজেন্সির চুক্তি স্থগিত করলো সৌদি আরব

পবিত্র ওমরাহ ঘিরে কার্যক্রম পরিচালনা করা প্রায় ৫ হাজার ৮০০টি বিদেশি ট্রাভেল এজেন্সির মধ্যে ১ হাজার ৮০০টির চুক্তি স্থগিত করেছে সৌদি আরব। রোববার (১ ফেব্রুয়ারি) দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, কার্যক্রম পরিচালনা ও সেবাদানে ঘাটতি থাকায় এসব বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত করা হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, এসব বিদেশি ট্রাভেল এজেন্সির কর্মদক্ষতা ও সেবার মান নিয়ে পর্যায়ক্রমিক মূল্যায়ন করা হয়েছে। মূল্যায়নে কর্মদক্ষতা ও সেবার মানে ঘাটতি থাকার বিষয়টি উঠে এসেছে। এর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে তা সংশোধনের জন্য ১০ দিনের সময় বেঁধে দিয়েছে মন্ত্রণালয়।

অনুমোদিত মানদণ্ড মেনে চলা নিশ্চিত করতে প্রতিষ্ঠানগুলোকে নিজ নিজ ত্রুটি সংশোধনের সুযোগ দিতে এই নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সৌদির হজ মন্ত্রণালয়। বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে শর্ত পূরণ হলে চুক্তি ফের কার্যকর করা হবে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, যেসব ওমরাহ হজযাত্রীর বৈধ ভিসা রয়েছে ও যাদের আগে থেকেই বুকিং করা রয়েছে, তাদের ওপর চুক্তি স্থগিতের এই সিদ্ধান্তের প্রভাব পড়বে না। তাদের সেবা কার্যক্রম আগের মতোই চলবে।

এ বিষয়ে সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র ঘাসসান আলনওয়াইমি বলেন, ওমরাহ খাতের বিশ্বাসযোগ্যতা জোরদার করা ও হজযাত্রীদের অধিকার রক্ষায় নজরদারি ও মূল্যায়ন কার্যক্রম চালু রাখবে মন্ত্রণালয়।

সূত্র: আরব নিউজ

এসএএইচ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow