১৯ বলে ফিফটির পর কোচ মাহমুদউল্লাহকে নিয়ে যা বললেন জিসান
মালয়েশিয়ার বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দারুণ ক্রিকেট খেলেছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। সিরিজের শেষ ম্যাচেও ব্যাট হাতে ঝড় তুলে দলকে জয় এনে দিতে বড় ভূমিকা রেখেছেন জিসান আলম। তার বিধ্বংসী ব্যাটিংয়ে মাত্র ১৯ বলেই এসেছে অর্ধশতক। শেষ পর্যন্ত মালয়েশিয়াকে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। এই সিরিজটি জিসানের জন্য যেমন ব্যাট হাতে নিজেকে মেলে ধরার মঞ্চ, তেমনি বাংলাদেশ ক্রিকেটে নতুন ভূমিকায় মাহমুদউল্লাহ রিয়াদের পথচলারও শুরু। খেলোয়াড়ি জীবনকে বিদায় জানানোর পর এবার কোচিং স্টাফের অংশ হিসেবে এইচপি দলের ব্যাটিং নিয়ে কাজ করছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। সিরিজের প্রথম ম্যাচের পরই মাহমুদউল্লাহর ভূমিকার প্রশংসা করেছিলেন এইচপির স্পিনার মোহাম্মদ রুবেল। এবার শেষ ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করা জিসানও জানালেন, ব্যাটিং নিয়ে রিয়াদের কাছ থেকে নিয়মিত সহায়তা পাচ্ছেন তিনি। ম্যাচ শেষে মাহমুদউল্লাহর ভূমিকা নিয়ে জিসান বলেন, ‘অবশ্যই রিয়াদ ভাই আমাদের ব্যাটিংয়ের দায়িত্বে আছেন। সবসময় আমাদের সাহায্য করছেন। কোন ব্যাটারের কী প্রয়োজন সেভাবে কাজ করছেন। সোহেল (ইসলাম, প্রধান কোচ) স্যার, রিয়াদ ভাইস
মালয়েশিয়ার বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দারুণ ক্রিকেট খেলেছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। সিরিজের শেষ ম্যাচেও ব্যাট হাতে ঝড় তুলে দলকে জয় এনে দিতে বড় ভূমিকা রেখেছেন জিসান আলম। তার বিধ্বংসী ব্যাটিংয়ে মাত্র ১৯ বলেই এসেছে অর্ধশতক। শেষ পর্যন্ত মালয়েশিয়াকে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ।
এই সিরিজটি জিসানের জন্য যেমন ব্যাট হাতে নিজেকে মেলে ধরার মঞ্চ, তেমনি বাংলাদেশ ক্রিকেটে নতুন ভূমিকায় মাহমুদউল্লাহ রিয়াদের পথচলারও শুরু। খেলোয়াড়ি জীবনকে বিদায় জানানোর পর এবার কোচিং স্টাফের অংশ হিসেবে এইচপি দলের ব্যাটিং নিয়ে কাজ করছেন অভিজ্ঞ এই ক্রিকেটার।
সিরিজের প্রথম ম্যাচের পরই মাহমুদউল্লাহর ভূমিকার প্রশংসা করেছিলেন এইচপির স্পিনার মোহাম্মদ রুবেল। এবার শেষ ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করা জিসানও জানালেন, ব্যাটিং নিয়ে রিয়াদের কাছ থেকে নিয়মিত সহায়তা পাচ্ছেন তিনি।
ম্যাচ শেষে মাহমুদউল্লাহর ভূমিকা নিয়ে জিসান বলেন, ‘অবশ্যই রিয়াদ ভাই আমাদের ব্যাটিংয়ের দায়িত্বে আছেন। সবসময় আমাদের সাহায্য করছেন। কোন ব্যাটারের কী প্রয়োজন সেভাবে কাজ করছেন। সোহেল (ইসলাম, প্রধান কোচ) স্যার, রিয়াদ ভাইসহ বাকি যারা স্যার আছেন সবাই খুব ভালো কাজ করছেন।’
নতুন ভূমিকায় মাহমুদউল্লাহ শুধু দলের ব্যাটিং ইউনিটের সঙ্গে কাজ করছেন না, বরং প্রত্যেক ব্যাটারের প্রয়োজন অনুযায়ী আলাদা করে কাজ করার চেষ্টা করছেন। জিসানের কথাতেও উঠে এসেছে সেই ব্যক্তিগত মনোযোগের বিষয়টি।
নিজের ১৯ বলে ফিফটির ইনিংস নিয়ে কথা বলার সময় জিসানকে প্রশ্ন করা হয়েছিল, মাহমুদউল্লাহর সঙ্গে তার ব্যাটিং নিয়ে আলাদা করে কাজ হয়েছে কি না? জবাবে এইচপির এই ব্যাটার জানালেন, রিয়াদের কাছ থেকে পাওয়া পরামর্শ মাঠে প্রয়োগ করার চেষ্টা করছেন তিনি।
জিসান বলেন, ‘হ্যাঁ, রিয়াদ ভাইয়ের সাথে ব্যাটিং নিয়ে কাজ করছি। আজকে ম্যাচে এটা কিছুটা এক্সিকিউট করতে পেরেছি। ইনশাআল্লাহ সামনে আরও পারব আশা করি।’
এসকেডি/এমএমআর
What's Your Reaction?