২ গেটম্যানের অবহেলায় কুমিল্লায় বাস-ট্রেনের সংঘর্ষ : র্যাব
রেলক্রসিংয়ে দায়িত্বরত ২ গেটম্যানের দায়িত্বে অবহেলায় কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে র্যাব। বুধবার (২৫ মার্চ) রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন র্যাব-১১-এর উপ-অধিনায়ক লে. কমান্ডার মো. নাঈম উল হক। নাঈম উল হক বলেন, ‘কুমিল্লায় দুর্ঘটনার সময় ওই রেলক্রসিংয়ে দায়িত্বরত দুই গেটম্যানের কেউই ঘটনাস্থলে ছিলেন না। দুর্ঘটনার পর তারা পালিয়ে যান। এ ঘটনায় দায়িত্বে অবহেলায় অভিযুক্ত গেটম্যান মো. হেলালকে (৪১) গ্রেপ্তার করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে কুমিল্লার বুড়িচং থানাধীন শংকুচাইল এলাকা থেকে মো. হেলাল নামে ওই গেটম্যানকে গ্রেপ্তার করে র্যাব-১১। তিনি এ ঘটনায় করা মামলার ১ নম্বর এজাহারনামীয় আসামি।’ এর আগে গত ২২ মার্চ রাত ৩টা ১০ মিনিটে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার পদুয়ার বাজার বিশ্বরোড ফ্লাইওভারের নিচে রেলক্রসিং পার হওয়ার সময় যশোর থেকে লক্ষ্মীপুরগামী ‘মামুন স্পেশাল’ নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ১২ জন নিহত ও ২৫ জন আহত হয়েছেন। এই ঘটন
রেলক্রসিংয়ে দায়িত্বরত ২ গেটম্যানের দায়িত্বে অবহেলায় কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে র্যাব।
বুধবার (২৫ মার্চ) রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন র্যাব-১১-এর উপ-অধিনায়ক লে. কমান্ডার মো. নাঈম উল হক।
নাঈম উল হক বলেন, ‘কুমিল্লায় দুর্ঘটনার সময় ওই রেলক্রসিংয়ে দায়িত্বরত দুই গেটম্যানের কেউই ঘটনাস্থলে ছিলেন না। দুর্ঘটনার পর তারা পালিয়ে যান। এ ঘটনায় দায়িত্বে অবহেলায় অভিযুক্ত গেটম্যান মো. হেলালকে (৪১) গ্রেপ্তার করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে কুমিল্লার বুড়িচং থানাধীন শংকুচাইল এলাকা থেকে মো. হেলাল নামে ওই গেটম্যানকে গ্রেপ্তার করে র্যাব-১১। তিনি এ ঘটনায় করা মামলার ১ নম্বর এজাহারনামীয় আসামি।’
এর আগে গত ২২ মার্চ রাত ৩টা ১০ মিনিটে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার পদুয়ার বাজার বিশ্বরোড ফ্লাইওভারের নিচে রেলক্রসিং পার হওয়ার সময় যশোর থেকে লক্ষ্মীপুরগামী ‘মামুন স্পেশাল’ নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ১২ জন নিহত ও ২৫ জন আহত হয়েছেন।
এই ঘটনায় বাসের যাত্রী নিহত সোহেল রানার খালা বাদী হয়ে লাকসাম রেলওয়ে থানায় মামলা করেন। মামলায় ওই রেলক্রসিংয়ের ২ গেটম্যানকে আসামি করা হয়।
What's Your Reaction?