২ বছর পর ফের চালু প্যাথলজি বিভাগ
মৌলভীবাজারের জুড়ী উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে প্যাথলজিষ্ট ও টেকনিশিয়ানের অভাবে দীর্ঘ দুই বছর ধরে প্যাথলজি বিভাগ বন্ধ রয়েছে। জরুরি রোগীর সাধারণ (নরমাল) পরীক্ষা-নিরীক্ষায়ও অক্ষম সরকারি এই হাসপাতালটিতে পুনরায় চালু হল প্যাথলজি বিভাগ। শনিবার (৪ এপ্রিল) দুপুরে হাসপাতালে প্যাথলজি বিভাগের উদ্বোধন করেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু। নাসির উদ্দিন আহমেদ মিঠু বলেন, দ্রুত সময়ের মধ্যে হাসপাতালের প্রত্যেক বিভাগে চিকিৎসক, নার্সসহ প্রয়োজনীয় জনবল পদায়নের ব্যবস্থা করা হবে। জানা গেছে, ২০১৮ সালের ৪ সেপ্টেম্বর ৫০ শয্যা বিশিষ্ট জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। নামে ৫০ শয্যার হলেও হাসপাতালটিতে পদায়ন করা হয়নি প্রয়োজনীয় চিকিৎসক, নার্স, প্যাথলজিষ্টসহ জনবল। খুঁড়িয়ে চলা হাসপাতালে কাঙ্খিত সেবা পায়নি জুড়ী উপজেলাবাসী। প্যাথলজিষ্ট, টেকনিশিয়ান ও টেকনিশিয়ান সহকারীর পদ শূন্য থাকায় প্রায় দুই বছর ধরে সম্পুর্ণ বন্ধ থাকে প্যাথলজি বিভাগ। নষ্ট হতে থাকে সরকারি মূল্যবান যন্ত্রপাতি। মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নাসির উদ্দি
মৌলভীবাজারের জুড়ী উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে প্যাথলজিষ্ট ও টেকনিশিয়ানের অভাবে দীর্ঘ দুই বছর ধরে প্যাথলজি বিভাগ বন্ধ রয়েছে। জরুরি রোগীর সাধারণ (নরমাল) পরীক্ষা-নিরীক্ষায়ও অক্ষম সরকারি এই হাসপাতালটিতে পুনরায় চালু হল প্যাথলজি বিভাগ।
শনিবার (৪ এপ্রিল) দুপুরে হাসপাতালে প্যাথলজি বিভাগের উদ্বোধন করেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু।
নাসির উদ্দিন আহমেদ মিঠু বলেন, দ্রুত সময়ের মধ্যে হাসপাতালের প্রত্যেক বিভাগে চিকিৎসক, নার্সসহ প্রয়োজনীয় জনবল পদায়নের ব্যবস্থা করা হবে।
জানা গেছে, ২০১৮ সালের ৪ সেপ্টেম্বর ৫০ শয্যা বিশিষ্ট জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। নামে ৫০ শয্যার হলেও হাসপাতালটিতে পদায়ন করা হয়নি প্রয়োজনীয় চিকিৎসক, নার্স, প্যাথলজিষ্টসহ জনবল। খুঁড়িয়ে চলা হাসপাতালে কাঙ্খিত সেবা পায়নি জুড়ী উপজেলাবাসী। প্যাথলজিষ্ট, টেকনিশিয়ান ও টেকনিশিয়ান সহকারীর পদ শূন্য থাকায় প্রায় দুই বছর ধরে সম্পুর্ণ বন্ধ থাকে প্যাথলজি বিভাগ। নষ্ট হতে থাকে সরকারি মূল্যবান যন্ত্রপাতি। মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ হাসপাতাল পরিদর্শনে গিয়ে সাধারণ পরীক্ষা-নিরীক্ষার কার্যক্রম দীর্ঘদিন ধরে বন্ধ থাকার বিষয়টি অবগত হয়ে প্যাথলজি বিভাগ চালুর উদ্যোগ নেন।
জুড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিত সিংহ জানান, টেকনিশিয়ানের অভাবে প্রায় দুই বছর ধরে হাসপাতালের প্যাথলজি বিভাগ বন্ধ ছিল। জরুরি রোগীদের ব্লাডগ্রুপিং, ইউরিন টেষ্ট, সিবিসি, আরবিসিসহ সাধারণ পরীক্ষা-নিরীক্ষাও করা যায়নি। এতে বিভিন্ন অসুস্থতায় আগত রোগীদের জরুরি চিকিৎসাসেবা প্রদানে মারাত্মক ব্যাঘাত ঘটে। বিষয়টি অবহিত হওয়ার পরই নাসির উদ্দিন আহমেদ এমপি প্যাথলজি বিভাগ পুনরায় চালুর উদ্যোগ নেন।
এসময় উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা বিএনপির সভাপতি, ইউপি চেয়ারম্যান হাজি মাছুম রেজা, সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম প্রমুখ।
What's Your Reaction?