২ বছর পরও প্রীতি উড়ান মৃত্যুর বিচার শুরু হয়নি, যা আছে অভিযোগপত্রে

গৃহকর্মী প্রীতি উড়ানের ‘অবহেলাজনিত মৃত্যু’র ঘটনায় দায়ের করা মামলায় ঘটনার দুই বছর পার হলেও এখনো বিচার কার্যক্রম শুরু হয়নি। তবে তদন্ত শেষে মামলার অভিযোগপত্র আদালতে জমা দিয়েছে পুলিশ, যেখানে অভিযুক্তদের বিরুদ্ধে অবহেলার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়েছে। গত ৩১ মার্চ মামলার অভিযোগপত্র সংশ্লিষ্ট আদালতে দাখিল করা হয়। পরে ১২ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম অভিযোগপত্র গ্রহণ করে মামলাটি উপযুক্ত আদালতে স্থানান্তরের নির্দেশ দেন। বিষয়টি শনিবার (৬ জুন) নিশ্চিত করেন প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক মিজানুর রহমান। মামলাটি তদন্ত করে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও জোনের গোয়েন্দা বিভাগের এসআই এস এম মাহমুদ রেজা আদালতে অভিযোগপত্র জমা দেন। এতে দ্য ডেইলি স্টারের সাবেক নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক এবং তার স্ত্রী তানিয়া খন্দকারকে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগপত্রে বলা হয়েছে, গৃহকর্মী প্রীতি উড়ান (১৫) প্রায় দুই বছর ধরে মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি বহুতল ভবনের অষ্টম তলার ফ্ল্যাটে কাজ করতেন। ২০২৪ সালের ৬ ফেব্রুয়ারি সকালে ওই ফ্ল্যাটের ড্রয়িং স্পেসে জানালার নিরাপত্তা বেষ্টনী না থাকা

২ বছর পরও প্রীতি উড়ান মৃত্যুর বিচার শুরু হয়নি, যা আছে অভিযোগপত্রে

গৃহকর্মী প্রীতি উড়ানের ‘অবহেলাজনিত মৃত্যু’র ঘটনায় দায়ের করা মামলায় ঘটনার দুই বছর পার হলেও এখনো বিচার কার্যক্রম শুরু হয়নি। তবে তদন্ত শেষে মামলার অভিযোগপত্র আদালতে জমা দিয়েছে পুলিশ, যেখানে অভিযুক্তদের বিরুদ্ধে অবহেলার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়েছে।

গত ৩১ মার্চ মামলার অভিযোগপত্র সংশ্লিষ্ট আদালতে দাখিল করা হয়। পরে ১২ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম অভিযোগপত্র গ্রহণ করে মামলাটি উপযুক্ত আদালতে স্থানান্তরের নির্দেশ দেন। বিষয়টি শনিবার (৬ জুন) নিশ্চিত করেন প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক মিজানুর রহমান।

মামলাটি তদন্ত করে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও জোনের গোয়েন্দা বিভাগের এসআই এস এম মাহমুদ রেজা আদালতে অভিযোগপত্র জমা দেন। এতে দ্য ডেইলি স্টারের সাবেক নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক এবং তার স্ত্রী তানিয়া খন্দকারকে অভিযুক্ত করা হয়েছে।

অভিযোগপত্রে বলা হয়েছে, গৃহকর্মী প্রীতি উড়ান (১৫) প্রায় দুই বছর ধরে মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি বহুতল ভবনের অষ্টম তলার ফ্ল্যাটে কাজ করতেন। ২০২৪ সালের ৬ ফেব্রুয়ারি সকালে ওই ফ্ল্যাটের ড্রয়িং স্পেসে জানালার নিরাপত্তা বেষ্টনী না থাকায় তিনি নিচে পড়ে গুরুতর আহত হন এবং পরে মারা যান।

তদন্ত প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, এর আগে একই বাসায় আরেক গৃহকর্মী জানালা দিয়ে পড়ে আহত হয়েছিলেন। এরপরও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়নি বলে অভিযোগপত্রে বলা হয়েছে।

তদন্তকারী কর্মকর্তা জানান, ঘটনাস্থল পরিদর্শন, সাক্ষ্যগ্রহণ, ডিএনএ ও ভিসেরা রিপোর্ট, ময়নাতদন্তসহ বিভিন্ন প্রমাণ বিশ্লেষণ করে অরক্ষিত জানালাকেই মৃত্যুর কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

ময়নাতদন্ত প্রতিবেদনে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের চিকিৎসক উল্লেখ করেন, উচ্চ থেকে পড়ে গুরুতর আঘাতজনিত শকেই প্রীতি উড়ানের মৃত্যু হয়।

অভিযোগপত্রে বলা হয়েছে, দণ্ডবিধির ৩০৪এ ধারায় (অবহেলাজনিত মৃত্যু) অভিযুক্তদের বিরুদ্ধে প্রাথমিকভাবে অপরাধের প্রমাণ পাওয়া গেছে। মামলায় মোট ১৯ জন সাক্ষী রাখা হয়েছে।

তদন্ত কর্মকর্তা এসআই মাহমুদ রেজার দেওয়া অভিযোগপত্রের সুপারিশের সঙ্গে একমত পোষণ করে উপ-পুলিশ কমিশনার (ডিবি, তেজগাঁও বিভাগ) সেটি আদালতে দাখিলের অনুমোদন দেন।

এমডিএএ/এমআরএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow