২ যুবকের কারাদণ্ড

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজা ও হেরোইনসহ দুই ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে গোয়ালন্দ উপজেলার কোমড়াকান্দি ও দেওয়ানপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।  সাজাপ্রাপ্তরা হলেন, গোয়ালন্দ উপজেলার কোমড়াকান্দি গ্রামের দারোগা আলী খানের ছেলে মো. আরমান আলী (৪২)। তাকে গাঁজা সেবন ও সংরক্ষণের অপরাধে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।  অপরজন দেওয়ানপাড়া গ্রামের জলিল সরদারের ছেলে জীবন সরদারকে (২৩) হেরোইন সেবন ও সংরক্ষণের দায়ে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, রাজবাড়ীর সদস্যদের সমন্বয়ে এ ঝটিকা অভিযান চালানো হয়। অভিযানে আসামিদের বসতবাড়ি থেকে মাদকদ্রব্যসহ হাতেনাতে আটক করা হয়। এরপর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাদের এ সাজা প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। রাজবাড়ী জেলা মাদ

২ যুবকের কারাদণ্ড

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজা ও হেরোইনসহ দুই ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে গোয়ালন্দ উপজেলার কোমড়াকান্দি ও দেওয়ানপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। 

সাজাপ্রাপ্তরা হলেন, গোয়ালন্দ উপজেলার কোমড়াকান্দি গ্রামের দারোগা আলী খানের ছেলে মো. আরমান আলী (৪২)। তাকে গাঁজা সেবন ও সংরক্ষণের অপরাধে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। 

অপরজন দেওয়ানপাড়া গ্রামের জলিল সরদারের ছেলে জীবন সরদারকে (২৩) হেরোইন সেবন ও সংরক্ষণের দায়ে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, রাজবাড়ীর সদস্যদের সমন্বয়ে এ ঝটিকা অভিযান চালানো হয়। অভিযানে আসামিদের বসতবাড়ি থেকে মাদকদ্রব্যসহ হাতেনাতে আটক করা হয়। এরপর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাদের এ সাজা প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের পরিদর্শক মো. রাসেল আলী ও উপ-পরিদর্শক মো. নাসির উদ্দিন আসামিদের বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করেন। সাজা প্রদানের পর বিকেলেই আসামিদের রাজবাড়ী জেলা কারাগারে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান জানান, মাদকের বিরুদ্ধে আমাদের এ জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow