২ লাখ ভোট পেয়ে বিজয়ী জামায়াতের কেরামত আলী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে ভূমিধস বিজয় অর্জন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই আসনের ১৫৯টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন দলটির মনোনীত প্রার্থী ড. কেরামত আলী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টায় শিবগঞ্জ উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আশিক আহমেদ এ ফলাফল ঘোষণা করেন। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, দাঁড়িপাল্লা প্রতীকে ড. কেরামত আলী পেয়েছেন ২ লাখ ৩ হাজার ৪৪৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী শাহাজান মিঞা পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ১১৮ ভোট। ফলে ৪২ হাজার ৩২৭ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন ড. কেরামত আলী। এদিকে একই আসনে অনুষ্ঠিত গণভোটের ফলাফলেও ‘হ্যাঁ’ ভোটের প্রাধান্য দেখা গেছে। গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ২ লাখ ২২ হাজার ৫৫ এবং ‘না’ ভোট পড়েছে ১ লাখ ১৯ হাজার ৬৮৯। সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির মধ্যে ভোটগ্রহণ ও গণনা সম্পন্ন হয়। সোহান মাহমুদ/ইএ

২ লাখ ভোট পেয়ে বিজয়ী জামায়াতের কেরামত আলী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে ভূমিধস বিজয় অর্জন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই আসনের ১৫৯টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন দলটির মনোনীত প্রার্থী ড. কেরামত আলী।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টায় শিবগঞ্জ উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আশিক আহমেদ এ ফলাফল ঘোষণা করেন।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, দাঁড়িপাল্লা প্রতীকে ড. কেরামত আলী পেয়েছেন ২ লাখ ৩ হাজার ৪৪৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী শাহাজান মিঞা পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ১১৮ ভোট। ফলে ৪২ হাজার ৩২৭ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন ড. কেরামত আলী।

এদিকে একই আসনে অনুষ্ঠিত গণভোটের ফলাফলেও ‘হ্যাঁ’ ভোটের প্রাধান্য দেখা গেছে। গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ২ লাখ ২২ হাজার ৫৫ এবং ‘না’ ভোট পড়েছে ১ লাখ ১৯ হাজার ৬৮৯।

সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির মধ্যে ভোটগ্রহণ ও গণনা সম্পন্ন হয়।

সোহান মাহমুদ/ইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow