২য় রাউন্ডে সিনার, প্রথম ম্যাচেই হার নারীদের পঞ্চম বাছাইয়ের
ফরাসি ওপেনে প্রথম থেকেই শুরু হয়ে গেছে অঘটন। দানিল মেদভেদেভের পর প্রথম রাউন্ড থেকে ছিটকে গেলেন নারীদের সিঙ্গলসের পঞ্চম বাছাই জেসিকা পেগুলা। তবে প্রত্যাশা মতোই দ্বিতীয় রাউন্ডে উঠেছেন পুরুষদের শীর্ষ বাছাই ইয়ানিক সিনার। সরাসরি সেটে জয় দিয়ে বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম শুরু করলেন সিনার। তাকে বিশেষ সমস্যায় ফেলতে পারেননি ফ্রান্সের অবাছাই খেলোয়াড় ক্লেমেন্ত টাবুর। বিশ্বের ১৭১ নম্বর তারকা, ২৬ বছরের টাবুর তৃতীয় সেট ছাড়া তেমন লড়াই করতে পারেনি। ২ ঘণ্টা ৮ মিনিটের ম্যাচে সিনার ম্যাচ জিতে নেন ৬-১, ৬-৩, ৬-৪ সেটে। টেনিসের সব বিভাগেই প্রতিপক্ষের চেয়ে ভাল পারফর্ম করেছেন সিনার। প্রথমবার টাবুরের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন সিনার। বেসলাইন নির্ভর টেনিস খেলেই জয় ছিনিয়ে নিয়েছেন শীর্ষ বাছাই। ম্যাচে ৪০টি উইনার মেরেছেন সিনার। একবার তার সার্ভিস ব্রেক করার কাছাকাছি যেতে পারেননি টাবুর। দ্বিতীয় রাউন্ডে সিনারের প্রতিপক্ষ হুয়ান ম্যানুয়েল সেরুন্ডোলো। টেনিসপ্রেমীদের হতাশ করলেন পেগুলা। প্রথম সেট সহজে জয়ের পরও হেরে গেলেন বিশ্বের পাঁচ নম্বর নারী টেনিস খেলোয়াড়। অস্ট্রেলিয়ার অবাছাই খেলোয়াড় কিম্বার্লি বিরেলের কাছে তিনি হার
ফরাসি ওপেনে প্রথম থেকেই শুরু হয়ে গেছে অঘটন। দানিল মেদভেদেভের পর প্রথম রাউন্ড থেকে ছিটকে গেলেন নারীদের সিঙ্গলসের পঞ্চম বাছাই জেসিকা পেগুলা। তবে প্রত্যাশা মতোই দ্বিতীয় রাউন্ডে উঠেছেন পুরুষদের শীর্ষ বাছাই ইয়ানিক সিনার।
সরাসরি সেটে জয় দিয়ে বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম শুরু করলেন সিনার। তাকে বিশেষ সমস্যায় ফেলতে পারেননি ফ্রান্সের অবাছাই খেলোয়াড় ক্লেমেন্ত টাবুর।
বিশ্বের ১৭১ নম্বর তারকা, ২৬ বছরের টাবুর তৃতীয় সেট ছাড়া তেমন লড়াই করতে পারেনি। ২ ঘণ্টা ৮ মিনিটের ম্যাচে সিনার ম্যাচ জিতে নেন ৬-১, ৬-৩, ৬-৪ সেটে। টেনিসের সব বিভাগেই প্রতিপক্ষের চেয়ে ভাল পারফর্ম করেছেন সিনার।
প্রথমবার টাবুরের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন সিনার। বেসলাইন নির্ভর টেনিস খেলেই জয় ছিনিয়ে নিয়েছেন শীর্ষ বাছাই। ম্যাচে ৪০টি উইনার মেরেছেন সিনার। একবার তার সার্ভিস ব্রেক করার কাছাকাছি যেতে পারেননি টাবুর। দ্বিতীয় রাউন্ডে সিনারের প্রতিপক্ষ হুয়ান ম্যানুয়েল সেরুন্ডোলো।
টেনিসপ্রেমীদের হতাশ করলেন পেগুলা। প্রথম সেট সহজে জয়ের পরও হেরে গেলেন বিশ্বের পাঁচ নম্বর নারী টেনিস খেলোয়াড়। অস্ট্রেলিয়ার অবাছাই খেলোয়াড় কিম্বার্লি বিরেলের কাছে তিনি হারলেন ১-৬, ৩-৬, ৩-৬ ব্যবধানে। বিশ্বের ৮৩ নম্বরের বিরুদ্ধে গোটা ম্যাচে পেগুলাকে ভুগিয়েছে সার্ভিস।
আর একটি ম্যাচ জিতলে ২০১৯ সালের পর বিরেল কোনও গ্র্যান্ড স্ল্যামের তৃতীয় রাউন্ডে উঠবেন। এর আগে টানা নয়টি গ্র্যান্ড স্ল্যামের প্রথম রাউন্ডে বিদায় নিয়েছিলেন অস্ট্রেলীয় খেলোয়াড়।
আইএইচএস/
What's Your Reaction?