২০ টাকার ঝালমুড়ি নিয়ে বিরোধ, যুবককে ছুরিকাঘাত
কিশোরগঞ্জে ঝালমুড়ির ২০ টাকা পরিশোধকে কেন্দ্র করে বিরোধের জেরে মোহাম্মদ আমিন নামে এক যুবক ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (২৮ জুন) রাত ৮টার দিকে সদর উপজেলার যশোদল ইউনিয়নের নধার বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।
আহত আমিন (২৫) নধার গ্রামের চাঁন মিয়ার ছেলে। ঘটনার অভিযোগ উঠেছে একই গ্রামের ঝালমুড়ি বিক্রেতা সোহেল (৩১) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি মৃত জব্বার মিয়ার ছেলে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রাতে বন্ধু মোবারককে সঙ্গে নিয়ে আমিন সোহেলের দোকানে ঝালমুড়ি খেতে যান। খাওয়ার পর তিনি ২০ টাকা পরে পরিশোধ করবেন বলে জানান। এ নিয়ে দোকানদারের সঙ্গে তার কথা কাটাকাটি শুরু হয়।
পরিস্থিতি শান্ত করতে আমিনের বন্ধু মোবারক নিজের কাছ থেকে ২০ টাকা পরিশোধ করেন। তবে টাকা পরিশোধের পরও দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা চলতে থাকে। এক পর্যায়ে উত্তেজিত হয়ে অভিযুক্ত সোহেল ধারালো অস্ত্র দিয়ে আমিনকে এলোপাতাড়ি আঘাত করেন।
গুরুতর আহত আমিন ঘটনাস্থলে লুটিয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথম
কিশোরগঞ্জে ঝালমুড়ির ২০ টাকা পরিশোধকে কেন্দ্র করে বিরোধের জেরে মোহাম্মদ আমিন নামে এক যুবক ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (২৮ জুন) রাত ৮টার দিকে সদর উপজেলার যশোদল ইউনিয়নের নধার বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।
আহত আমিন (২৫) নধার গ্রামের চাঁন মিয়ার ছেলে। ঘটনার অভিযোগ উঠেছে একই গ্রামের ঝালমুড়ি বিক্রেতা সোহেল (৩১) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি মৃত জব্বার মিয়ার ছেলে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রাতে বন্ধু মোবারককে সঙ্গে নিয়ে আমিন সোহেলের দোকানে ঝালমুড়ি খেতে যান। খাওয়ার পর তিনি ২০ টাকা পরে পরিশোধ করবেন বলে জানান। এ নিয়ে দোকানদারের সঙ্গে তার কথা কাটাকাটি শুরু হয়।
পরিস্থিতি শান্ত করতে আমিনের বন্ধু মোবারক নিজের কাছ থেকে ২০ টাকা পরিশোধ করেন। তবে টাকা পরিশোধের পরও দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা চলতে থাকে। এক পর্যায়ে উত্তেজিত হয়ে অভিযুক্ত সোহেল ধারালো অস্ত্র দিয়ে আমিনকে এলোপাতাড়ি আঘাত করেন।
গুরুতর আহত আমিন ঘটনাস্থলে লুটিয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা।
স্থানীয় বাসিন্দা মো. সাইফুল আলম বলেন, চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে আমিনকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সামান্য বিষয়কে কেন্দ্র করে এমন সহিংস ঘটনা অনাকাঙ্ক্ষিত।
আহতের বড় ভাই আল আমিন বলেন, মাত্র ২০ টাকার বিষয় নিয়ে আমার ভাইয়ের ওপর হামলা চালানো হয়েছে। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাই।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া বলেন, ঘটনার বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।