২০ রানে নেই ৬ উইকেট! বিশ্বকাপের প্রথম ম্যাচে ১৪৭ রানেই গুটিয়ে গেল নেদারল্যান্ডস

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল নেদারল্যান্ডস। পাকিস্তানের বিপক্ষে ১২.৪ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়েই ১০৫ রান সংগ্রহ করেছিল ডাচরা। কিন্তু এরপরই যেন খেই হারিয়ে ফেলে নেদারল্যান্ডস।  শেষ পর্যন্ত সবকটি উইকেট হারালেও সবকটি ওভার খেলতে পারেনি ডাচরা। ১৯.৫ ওভারে মাত্র ১৪৭ রানেই গুটিয়ে যায় কমলা রঙের জার্সিধারীরা। বিশেষ করে শেষ দিকে পাকিস্তানের বোলারদের দুর্দান্ত বোলিং নৈপূন্যে দাঁড়াতেই পারেনি নেদারল্যান্ডস। এর ফলে বাকী ব্যাটাররা ছিলেন কেবলই আসা যাওয়ার মিছিলে।  ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের সফল বোলার সালমান মির্জা। ৩.৫ ওভার বল করে ২৪ রানের বিনিময়ে ডাচদের মূল্যবান তিন উইকেট লাভ করে নেন তিনি। এছাড়া, সমান দুটি করে উইকেট লাভ করেন মোহাম্মদে নেওয়াজ, আবরার আহমেদ এবং সাইম আইয়ুব। এছাড়া শাহিনশাহ আফ্রিদি একটি উইকেট দখল করেন।  জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ১৪৮ রান। 

২০ রানে নেই ৬ উইকেট! বিশ্বকাপের প্রথম ম্যাচে ১৪৭ রানেই গুটিয়ে গেল নেদারল্যান্ডস

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল নেদারল্যান্ডস। পাকিস্তানের বিপক্ষে ১২.৪ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়েই ১০৫ রান সংগ্রহ করেছিল ডাচরা। কিন্তু এরপরই যেন খেই হারিয়ে ফেলে নেদারল্যান্ডস। 

শেষ পর্যন্ত সবকটি উইকেট হারালেও সবকটি ওভার খেলতে পারেনি ডাচরা। ১৯.৫ ওভারে মাত্র ১৪৭ রানেই গুটিয়ে যায় কমলা রঙের জার্সিধারীরা। বিশেষ করে শেষ দিকে পাকিস্তানের বোলারদের দুর্দান্ত বোলিং নৈপূন্যে দাঁড়াতেই পারেনি নেদারল্যান্ডস। এর ফলে বাকী ব্যাটাররা ছিলেন কেবলই আসা যাওয়ার মিছিলে। 

২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের সফল বোলার সালমান মির্জা। ৩.৫ ওভার বল করে ২৪ রানের বিনিময়ে ডাচদের মূল্যবান তিন উইকেট লাভ করে নেন তিনি। এছাড়া, সমান দুটি করে উইকেট লাভ করেন মোহাম্মদে নেওয়াজ, আবরার আহমেদ এবং সাইম আইয়ুব। এছাড়া শাহিনশাহ আফ্রিদি একটি উইকেট দখল করেন। 

জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ১৪৮ রান। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow