২০ হাজার টাকার জন্য স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে স্বামী আমিনুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।  দণ্ডপ্রাপ্ত আসামি আমিনুল ইসলাম (৩৮) দেওয়ানগঞ্জ উপজেলার বেনুয়ারচর এলাকার আমজল মিয়ার ছেলে। রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. ফজলুল হক জানান, ২০১৮ সালে দেওয়ানগঞ্জ উপজেলার আমজল মিয়ার ছেলে আমিনুল ইসলামের সঙ্গে বকশীগঞ্জ উপজেলার সুরুজ মিয়ার মেয়ে সুজানা আক্তারের বিয়ে হয়। ২০২২ সালের ২৪ এপ্রিল ২০ হাজার টাকা যৌতুকের জন্য স্ত্রী সুজানা আক্তারকে মারধর করেন। একপর্যায়ে পেটে লাথি দিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সুজনা আক্তার।  এ ঘটনায় নিহত সুজনা আক্তারের বাবা সুরুজ মিয়া বাদী হয়ে আমিনুল ইসলামসহ তিনজনকে আসামি করে দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলা করেন। ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আমিনুল ইসলামকে মৃত্যুদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করেন।

২০ হাজার টাকার জন্য স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে স্বামী আমিনুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন। 

দণ্ডপ্রাপ্ত আসামি আমিনুল ইসলাম (৩৮) দেওয়ানগঞ্জ উপজেলার বেনুয়ারচর এলাকার আমজল মিয়ার ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. ফজলুল হক জানান, ২০১৮ সালে দেওয়ানগঞ্জ উপজেলার আমজল মিয়ার ছেলে আমিনুল ইসলামের সঙ্গে বকশীগঞ্জ উপজেলার সুরুজ মিয়ার মেয়ে সুজানা আক্তারের বিয়ে হয়। ২০২২ সালের ২৪ এপ্রিল ২০ হাজার টাকা যৌতুকের জন্য স্ত্রী সুজানা আক্তারকে মারধর করেন। একপর্যায়ে পেটে লাথি দিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সুজনা আক্তার। 

এ ঘটনায় নিহত সুজনা আক্তারের বাবা সুরুজ মিয়া বাদী হয়ে আমিনুল ইসলামসহ তিনজনকে আসামি করে দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলা করেন। ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আমিনুল ইসলামকে মৃত্যুদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow