২০০ টাকার ভাড়া ৮০০, সৌখিন বাসকে জরিমানা

ময়মনসিংহ নগরীর মাসকান্দা বাস টার্মিনালে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ২০০ টাকার ভাড়া ৮০০ টাকা আদায়ের দায়ে সৌখিন পরিবহনের দুইটি বাসকে সাড়ে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হাসান ও মো. রাশিক খান শুষান এই অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মাসকান্দা বাস টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সৌখিন পরিবহনের বাসগুলো শুক্রবার প্রত্যেক যাত্রীর কাছ থেকে ৮০০ টাকা করে ভাড়া আদায় করছিল। অথচ সাধারণ সময়ে ঢাকা-ময়মনসিংহ রুটে এই বাসের ভাড়া মাত্র ২০০ টাকা এবং গাজীপুর পর্যন্ত ১৫০ টাকা। উপস্থিত যাত্রীরা জানান, জ্বালানি সংকটের অজুহাত দেখিয়ে চালক ও সহকারীরা চারগুণ বাড়তি ভাড়া আদায় করছিলেন। এমনকি ত্রিশাল বা ভালুকার মতো স্বল্প দূরত্বের যাত্রীদের কাছ থেকেও জোরপূর্বক ৮০০ টাকা আদায় করা হচ্ছিল। এ নিয়ে টার্মিনালে যাত্রী ও বাস শ্রমিকদের মধ্যে দফায় দফায় বাগবিতণ্ডার ঘটনা ঘটে। আসাদুল হক নামের এক যাত্রী জানান, টার্মিনালে বাসের অভাব ছিল না, তবুও যাত্রীদের ভিড়ের সুযোগ নিয়ে চালকরা সিন্ডিকেট করে ৮০

২০০ টাকার ভাড়া ৮০০, সৌখিন বাসকে জরিমানা

ময়মনসিংহ নগরীর মাসকান্দা বাস টার্মিনালে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ২০০ টাকার ভাড়া ৮০০ টাকা আদায়ের দায়ে সৌখিন পরিবহনের দুইটি বাসকে সাড়ে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হাসান ও মো. রাশিক খান শুষান এই অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মাসকান্দা বাস টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সৌখিন পরিবহনের বাসগুলো শুক্রবার প্রত্যেক যাত্রীর কাছ থেকে ৮০০ টাকা করে ভাড়া আদায় করছিল। অথচ সাধারণ সময়ে ঢাকা-ময়মনসিংহ রুটে এই বাসের ভাড়া মাত্র ২০০ টাকা এবং গাজীপুর পর্যন্ত ১৫০ টাকা।

উপস্থিত যাত্রীরা জানান, জ্বালানি সংকটের অজুহাত দেখিয়ে চালক ও সহকারীরা চারগুণ বাড়তি ভাড়া আদায় করছিলেন। এমনকি ত্রিশাল বা ভালুকার মতো স্বল্প দূরত্বের যাত্রীদের কাছ থেকেও জোরপূর্বক ৮০০ টাকা আদায় করা হচ্ছিল। এ নিয়ে টার্মিনালে যাত্রী ও বাস শ্রমিকদের মধ্যে দফায় দফায় বাগবিতণ্ডার ঘটনা ঘটে।

আসাদুল হক নামের এক যাত্রী জানান, টার্মিনালে বাসের অভাব ছিল না, তবুও যাত্রীদের ভিড়ের সুযোগ নিয়ে চালকরা সিন্ডিকেট করে ৮০০ টাকা ভাড়া নির্ধারণ করেছে। বাধ্য হয়েই অনেককে এই বাড়তি টাকায় টিকিট কাটতে হয়েছে।

কিছু বাস আবার গাজীপুর পর্যন্ত গিয়ে যাত্রীদের নামিয়ে দিচ্ছে বলেও অভিযোগ করেন ভুক্তভোগীরা।

অতিরিক্ত ভাড়া আদায়ের সুনির্দিষ্ট অভিযোগ পেয়ে জেলা প্রশাসন তাৎক্ষণিক এই ঝটিকা অভিযান চালায়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হাসান বলেন, অভিযোগের সত্যতা পাওয়ায় সৌখিন পরিবহনের দুটি বাসকে ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে এবং কঠোরভাবে সতর্ক করা হয়েছে। বর্তমানে নির্ধারিত ভাড়ায় যাত্রী পরিবহন নিশ্চিত করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।

কামরুজ্জামান মিন্টু/কেএইচকে/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow