২০১০-২৪ শিক্ষার কোনো উন্নতি হয়নি: ববি হাজ্জাজ

বিগত ২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত দীর্ঘ সময়ে দেশের শিক্ষা খাতে কোনো উন্নয়ন হয়নি বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেছেন, এই দীর্ঘ সময়ে শিক্ষার মানোন্নয়নে কোনো কার্যকর লক্ষ্য বা ভিশন ছিল না। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে উন্নয়ন করতে ভিশন নিয়ে কাজ করছেন। রোববার (১২ এপ্রিল) দুপুরে রূপগঞ্জের তারাব পৌর অডিটোরিয়ামে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। ‘‌শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও রাষ্ট্রের ভূমিকা’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে রূপগঞ্জ উপজেলা প্রশাসন ও তারাব পৌরসভা। প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে ৬৫ শতাংশ মানুষ ভালো করে বাংলা বলতে পারে না। আমরা লাখ টাকা খরচ করে বিল্ডিং বানাচ্ছি, কিন্তু ভেতরে শিক্ষা কী হচ্ছে? কারিকুলাম, ক্লাসরুম আর কনটেনসেন্সি, সঠিক শিক্ষক যেন ক্লাস রুমে থাকে সেটা দেখতে হবে। ববি হাজ্জাজ বলেন, এ দেশের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে প্রধান শিক্ষকরা এগিয়ে আসতে হবে। তবেই আগামী দিনগুলোতে শিক্ষার মান বদল হবে। উপরে বসে একটা সিদ্ধান্ত নেবেন, সেটা আর হবে না। আপনারা শিক্ষকরা দায়িত্ব নেন। একসঙ্গে কাজ করবো। সবাইকে নিয়ে সোনার বাংলাদেশ গ

২০১০-২৪ শিক্ষার কোনো উন্নতি হয়নি: ববি হাজ্জাজ

বিগত ২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত দীর্ঘ সময়ে দেশের শিক্ষা খাতে কোনো উন্নয়ন হয়নি বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেছেন, এই দীর্ঘ সময়ে শিক্ষার মানোন্নয়নে কোনো কার্যকর লক্ষ্য বা ভিশন ছিল না। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে উন্নয়ন করতে ভিশন নিয়ে কাজ করছেন।

রোববার (১২ এপ্রিল) দুপুরে রূপগঞ্জের তারাব পৌর অডিটোরিয়ামে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। ‘‌শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও রাষ্ট্রের ভূমিকা’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে রূপগঞ্জ উপজেলা প্রশাসন ও তারাব পৌরসভা।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে ৬৫ শতাংশ মানুষ ভালো করে বাংলা বলতে পারে না। আমরা লাখ টাকা খরচ করে বিল্ডিং বানাচ্ছি, কিন্তু ভেতরে শিক্ষা কী হচ্ছে? কারিকুলাম, ক্লাসরুম আর কনটেনসেন্সি, সঠিক শিক্ষক যেন ক্লাস রুমে থাকে সেটা দেখতে হবে।

ববি হাজ্জাজ বলেন, এ দেশের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে প্রধান শিক্ষকরা এগিয়ে আসতে হবে। তবেই আগামী দিনগুলোতে শিক্ষার মান বদল হবে। উপরে বসে একটা সিদ্ধান্ত নেবেন, সেটা আর হবে না। আপনারা শিক্ষকরা দায়িত্ব নেন। একসঙ্গে কাজ করবো। সবাইকে নিয়ে সোনার বাংলাদেশ গড়বো।

এসময় সেমিনারে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর মো. আব্দুস সালাম ও রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও তারাব পৌর প্রশাসকসহ পৌরসভার কর্মকর্তা, শিক্ষক ও অভিভাবকবৃন্দ।

নাজমুল হুদা/কেএইচকে/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow