২০২৫ সালে আইডিএলসি ধারাবাহিক উন্নতি বজায় রাখতে সক্ষম হয়েছে

ব্যবসায়িক সাফল্যের ধারা অব্যাহত রেখে ২০২৫ অর্থবছরেও উল্লেখযোগ্য আর্থিক প্রবৃদ্ধি অর্জন করেছে আইডিএলসি ফাইন্যান্স পিএলসি। নানাবিধ অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যেও প্রতিষ্ঠানটি প্রধান আর্থিক সূচকসমূহে ধারাবাহিক উন্নতি বজায় রাখতে সক্ষম হয়েছে। ২০২৫ সালে আইডিএলসি গ্রুপের কর-পরবর্তী একত্রিত (কনসোলিডেটেড) নিট মুনাফা দাঁড়িয়েছে ২৪৩ কোটি ৩৬ লাখ টাকা, যা আগের বছরের তুলনায় ২২% বৃদ্ধি পেয়েছে। একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ৪.৫৯ টাকা থেকে বেড়ে ৫.৫৮ টাকায় উন্নীত হয়েছে, যা প্রতিষ্ঠানের ধারাবাহিক লাভজনকতা ও কার্যক্রমগত দক্ষতারই প্রতিফলন। সোমবার (১৬ মার্চ) রাজধানীর গুলশানে অবস্থিত আইডিএলসি কর্পোরেট হেড অফিসে অনুষ্ঠিত প্রতিষ্ঠানের ৩৬৪তম পরিচালনা পর্ষদ সভায় ২০২৫ অর্থবছরের এ আর্থিক প্রতিবেদন অনুমোদিত হয়। একই সঙ্গে পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৫% নগদ ও ৫% স্টক লভ্যাংশ প্রস্তাব করেছে। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১৪ মে ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে এবং এর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ এপ্রিল ২০২৬। বছরজুড়ে গ্রাহকদের আস্থা ধরে রাখার ফলে আইডিএলসি’র গ্রাহক আমানত বৃদ্ধি পেয়ে ১০,৬৫০ কোটি টাকায় দাঁ

২০২৫ সালে আইডিএলসি ধারাবাহিক উন্নতি বজায় রাখতে সক্ষম হয়েছে

ব্যবসায়িক সাফল্যের ধারা অব্যাহত রেখে ২০২৫ অর্থবছরেও উল্লেখযোগ্য আর্থিক প্রবৃদ্ধি অর্জন করেছে আইডিএলসি ফাইন্যান্স পিএলসি। নানাবিধ অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যেও প্রতিষ্ঠানটি প্রধান আর্থিক সূচকসমূহে ধারাবাহিক উন্নতি বজায় রাখতে সক্ষম হয়েছে।

২০২৫ সালে আইডিএলসি গ্রুপের কর-পরবর্তী একত্রিত (কনসোলিডেটেড) নিট মুনাফা দাঁড়িয়েছে ২৪৩ কোটি ৩৬ লাখ টাকা, যা আগের বছরের তুলনায় ২২% বৃদ্ধি পেয়েছে। একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ৪.৫৯ টাকা থেকে বেড়ে ৫.৫৮ টাকায় উন্নীত হয়েছে, যা প্রতিষ্ঠানের ধারাবাহিক লাভজনকতা ও কার্যক্রমগত দক্ষতারই প্রতিফলন।

সোমবার (১৬ মার্চ) রাজধানীর গুলশানে অবস্থিত আইডিএলসি কর্পোরেট হেড অফিসে অনুষ্ঠিত প্রতিষ্ঠানের ৩৬৪তম পরিচালনা পর্ষদ সভায় ২০২৫ অর্থবছরের এ আর্থিক প্রতিবেদন অনুমোদিত হয়। একই সঙ্গে পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৫% নগদ ও ৫% স্টক লভ্যাংশ প্রস্তাব করেছে। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১৪ মে ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে এবং এর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ এপ্রিল ২০২৬।

বছরজুড়ে গ্রাহকদের আস্থা ধরে রাখার ফলে আইডিএলসি’র গ্রাহক আমানত বৃদ্ধি পেয়ে ১০,৬৫০ কোটি টাকায় দাঁড়িয়েছে, যা আগের বছরের তুলনায় ২৭% বেশি। অন্যদিকে, গ্রুপটির ঋণ পোর্টফোলিও বৃদ্ধি পেয়ে ১২,২৭৮ কোটি টাকায় পৌঁছেছে, যা ৮% প্রবৃদ্ধি নির্দেশ করে।

প্রতিষ্ঠানের বিভিন্ন আর্থিক কর্মদক্ষতা সূচকেও ইতিবাচক অগ্রগতি লক্ষ্য করা গেছে। রিটার্ন অন ইক্যুইটি (আরওই) বেড়ে ১১.৬৩% হয়েছে, যা ২০২৪ সালে ছিল ১০.৩৩%। অন্যদিকে রিটার্ন অন অ্যাসেটস (আরওএ) বৃদ্ধি পেয়ে ১.৪৮% হয়েছে, যা প্রতিষ্ঠানের সম্পদের কার্যকর ও লাভজনক ব্যবহারের প্রমাণ দেয়।

ঋণ ব্যবস্থাপনায় সতর্ক ও দায়িত্বশীল নীতি অনুসরণের কারণে আইডিএলসি’র মন্দ ঋণের (এনপিএল) অনুপাত ৪.৪৩% এ নেমে আসে, যা সংশ্লিষ্ট খাতের গড়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। একই সঙ্গে ১০৯% প্রভিশন কভারেজ অনুপাত বজায় রেখে প্রতিষ্ঠানটি শক্তিশালী ব্যালান্সশিট এবং দীর্ঘমেয়াদি আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

আইডিএলসি’র সাবসিডিয়ারি প্রতিষ্ঠান- আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেড, আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড এবং আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড– একইভাবে ২০২৫ সালে নিজেদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে, যা আইডিএলসি গ্রুপের সামগ্রিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। 

প্রতিষ্ঠানের পারফরম্যান্স সম্পর্কে আইডিএলসি ফাইন্যান্স পিএলসি’র চেয়ারম্যান কাজী মাহমুদ সাত্তার বলেন, ‘২০২৫ সালের ফলাফল আমাদের ব্যবসায়িক মডেলের দৃঢ়তা এবং গ্রাহক ও অংশীজনদের অব্যাহত আস্থার প্রতিফলন। একটি চ্যালেঞ্জিং অর্থনৈতিক পরিবেশের মধ্যেও আইডিএলসি নিয়ন্ত্রিত গতিতে, সুসংহত ঝুঁকি ব্যবস্থাপনা এবং দীর্ঘমেয়াদে মূল্য সৃষ্টির লক্ষ্যে কাজ করে গেছে। আগামী দিনে আরও শক্তিশালী সুশাসন তৈরি করা, দায়িত্বশীল আর্থিক সমাধানের পথ প্রসারিত করা এবং বাংলাদেশের ক্রমবিকাশমান অর্থনীতিতে প্রয়োজনীয় সকল সহায়তার লক্ষ্যে আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রাখব।’

আইডিএলসি একটি টেকসই, সুশাসিত এবং ভবিষ্যৎমুখী আর্থিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। গ্রাহকদের নতুন ও বৈচিত্র্যময় চাহিদা পূরণের পাশাপাশি দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতিতে ভূমিকা রাখতে প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow