২০২৫ সালের প্রশ্নপত্রে পরীক্ষা দিলেন এইচএসসির ৪২ শিক্ষার্থী

বগুড়ার শিবগঞ্জে ২০২৫ সালের প্রশ্নপত্রে ৪২ জনের এইচএসসি পরীক্ষা নেওয়া হয়েছে। বুধবার (১৫ জুলাই) শিবগঞ্জ সরকারি এম এইচ ডিগ্রি কলেজ কেন্দ্রের ১০৭ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। যুক্তিবিদ্যা বিষয়ের পরীক্ষায় এ অনাকাঙ্ক্ষিত ঘটনার পর বিষয়টি রাজশাহী শিক্ষা বোর্ডকে জানানো হয়েছে।  একই সঙ্গে দায়িত্বরত দুই পরিদর্শককে কারণ দর্শানোর নোটিশ দিয়ে অব্যাহতি দেওয়া হয়েছে। কেন্দ্র সূত্রে জানা যায়, সৃজনশীল প্রশ্নপত্র বিতরণের সময় ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্র নিয়মিত পরীক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়। তবে বহুনির্বাচনি (এমসিকিউ) প্রশ্নপত্র সঠিকভাবে সরবরাহ করা হয়েছিল।  কেন্দ্রসচিব জানান, ওই কক্ষে ৪৩ জন পরীক্ষার্থী ছিলেন। তাদের মধ্যে ৪২ জন ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্রে পরীক্ষা দেন। অন্য একজন পরীক্ষার্থী ২০২৬ সালের সঠিক প্রশ্নপত্র পেয়েছিলেন। পরীক্ষা শেষে বিষয়টি কেন্দ্র সচিবের নজরে আসে। পরে সংশ্লিষ্ট কক্ষের উত্তরপত্র সংগ্রহ করে পরীক্ষার্থীদের রোল নম্বরসহ একটি তালিকা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী শিক্ষা বোর্ডে পাঠানো হয়। কেন্দ্র সচিব ও কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল কালাম আসাদ বলেন, পরীক্ষার্থীদের উত্তরপত্র ডাকঘরে

২০২৫ সালের প্রশ্নপত্রে পরীক্ষা দিলেন এইচএসসির ৪২ শিক্ষার্থী

বগুড়ার শিবগঞ্জে ২০২৫ সালের প্রশ্নপত্রে ৪২ জনের এইচএসসি পরীক্ষা নেওয়া হয়েছে। বুধবার (১৫ জুলাই) শিবগঞ্জ সরকারি এম এইচ ডিগ্রি কলেজ কেন্দ্রের ১০৭ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। যুক্তিবিদ্যা বিষয়ের পরীক্ষায় এ অনাকাঙ্ক্ষিত ঘটনার পর বিষয়টি রাজশাহী শিক্ষা বোর্ডকে জানানো হয়েছে। 

একই সঙ্গে দায়িত্বরত দুই পরিদর্শককে কারণ দর্শানোর নোটিশ দিয়ে অব্যাহতি দেওয়া হয়েছে।

কেন্দ্র সূত্রে জানা যায়, সৃজনশীল প্রশ্নপত্র বিতরণের সময় ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্র নিয়মিত পরীক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়। তবে বহুনির্বাচনি (এমসিকিউ) প্রশ্নপত্র সঠিকভাবে সরবরাহ করা হয়েছিল। 

কেন্দ্রসচিব জানান, ওই কক্ষে ৪৩ জন পরীক্ষার্থী ছিলেন। তাদের মধ্যে ৪২ জন ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্রে পরীক্ষা দেন। অন্য একজন পরীক্ষার্থী ২০২৬ সালের সঠিক প্রশ্নপত্র পেয়েছিলেন। পরীক্ষা শেষে বিষয়টি কেন্দ্র সচিবের নজরে আসে। পরে সংশ্লিষ্ট কক্ষের উত্তরপত্র সংগ্রহ করে পরীক্ষার্থীদের রোল নম্বরসহ একটি তালিকা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী শিক্ষা বোর্ডে পাঠানো হয়।

কেন্দ্র সচিব ও কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল কালাম আসাদ বলেন, পরীক্ষার্থীদের উত্তরপত্র ডাকঘরে পাঠানোর পর বিষয়টি জানতে পেরে সেগুলো ফিরিয়ে এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখন রাজশাহী শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান জানান, পরীক্ষা শেষ হওয়ার পর বিষয়টি জানতে পেরেছি। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি। যেন পরীক্ষায় অংশ নেওয়া ওই ৪২ শিক্ষার্থীর কোনো সমস্যা না হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow