২১ ঘণ্টার মধ্যে ফের ব্রাজিলকে ধরে ফেললো জার্মানি

বিশ্বরেকর্ড নিয়ে যেন ইঁদুর-বিড়াল খেলা চলছে ব্রাজিল আর জার্মানির মধ্যে। একবার এক দল এগিয়ে যাচ্ছে, তো আরেকবার আরেক দল। বিশ্বকাপে সর্বোচ্চ গোল, ব্রাজিলই ছিল এই রেকর্ডের মালিক। তবে প্রথম ম্যাচে কুরাসাওকে ৭ গোল দিয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড নিজেদের করে নিয়েছিল জার্মানি। ব্রাজিলের করা ২৩৮ গোলকে টপকে তারা করেছিলো ২৩৯ গোল। জার্মানি-কুরাসাও মুখোমুখি হয়েছিল ১৪ জুন। এর ঠিক ৬দিন পর, ২০ জুন সকালে (বাংলাদেশ সময়) মুখোমুখি হয় ব্রাজিল এবং হাইতি। এই ম্যাচে জার্মানিকে টপকে সেই রেকর্ড আবারো নিজেদের দখলে নেয় ব্রাজিল। হাইতির বিপক্ষে ম্যাচে প্রথমার্ধে তিন গোল দিয়েই জার্মানিকে টপকে আবারো বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ডে নাম লিখায় ব্রাজিলিয়ানরা। সেলেসাওদের গোল সংখ্যা এখন ২৪১। তবে জার্মানি ২১ ঘণ্টা পর আবার ব্রাজিলকে ধরে ফেলেছে। আইভরি কোস্টের বিপক্ষে ২-১ গোলের নাটকীয় জয়ের পর বিশ্বকাপে জার্মানির গোলসংখ্যাও এখন ব্রাজিলের সমান ২৪১। সর্বোচ্চ গোলে কে কোথায়?ব্রাজিল - ২৪১ গোলজার্মানি - ২৪১ গোলআর্জেন্টিনা - ১৫৫ গোলফ্রান্স - ১৩৯ গোলইতালি -১২৮ গোলস্পেন - ১০৮ গোলইংল্যান্ড - ১০৮ গোল এমএমআর

২১ ঘণ্টার মধ্যে ফের ব্রাজিলকে ধরে ফেললো জার্মানি

বিশ্বরেকর্ড নিয়ে যেন ইঁদুর-বিড়াল খেলা চলছে ব্রাজিল আর জার্মানির মধ্যে। একবার এক দল এগিয়ে যাচ্ছে, তো আরেকবার আরেক দল।

বিশ্বকাপে সর্বোচ্চ গোল, ব্রাজিলই ছিল এই রেকর্ডের মালিক। তবে প্রথম ম্যাচে কুরাসাওকে ৭ গোল দিয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড নিজেদের করে নিয়েছিল জার্মানি। ব্রাজিলের করা ২৩৮ গোলকে টপকে তারা করেছিলো ২৩৯ গোল।

জার্মানি-কুরাসাও মুখোমুখি হয়েছিল ১৪ জুন। এর ঠিক ৬দিন পর, ২০ জুন সকালে (বাংলাদেশ সময়) মুখোমুখি হয় ব্রাজিল এবং হাইতি। এই ম্যাচে জার্মানিকে টপকে সেই রেকর্ড আবারো নিজেদের দখলে নেয় ব্রাজিল।

হাইতির বিপক্ষে ম্যাচে প্রথমার্ধে তিন গোল দিয়েই জার্মানিকে টপকে আবারো বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ডে নাম লিখায় ব্রাজিলিয়ানরা। সেলেসাওদের গোল সংখ্যা এখন ২৪১।

তবে জার্মানি ২১ ঘণ্টা পর আবার ব্রাজিলকে ধরে ফেলেছে। আইভরি কোস্টের বিপক্ষে ২-১ গোলের নাটকীয় জয়ের পর বিশ্বকাপে জার্মানির গোলসংখ্যাও এখন ব্রাজিলের সমান ২৪১।

সর্বোচ্চ গোলে কে কোথায়?
ব্রাজিল - ২৪১ গোল
জার্মানি - ২৪১ গোল
আর্জেন্টিনা - ১৫৫ গোল
ফ্রান্স - ১৩৯ গোল
ইতালি -১২৮ গোল
স্পেন - ১০৮ গোল
ইংল্যান্ড - ১০৮ গোল

এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow