২১ মাস পর টেস্ট দলে ফিরে ক্যারিয়ারসেরা ইনিংস পাডিক্কেলের
এর আগে দুইটি টেস্ট খেলেছেন, আছে একটি ফিফটি। তবে ২০২৪ সালের নভেম্বরের পর আর ভারতের জার্সি গায়ে টেস্ট খেলার সুযোগ হয়নি দেবদূত পাডিক্কেলের। অবশেষে ২১ মাস পর টেস্ট আঙিনায় ফিরলেন। রাখলেন ছাপ। প্রত্যাবর্তন টেস্টে সেঞ্চুরির সঙ্গে ক্যারিয়ারসেরা ইনিংস খেলে অপরাজিত আছেন পাডিক্কেল। গলে সিরিজের প্রথম টেস্টে ভারতও আছে বেশ ভালো অবস্থানে। প্রথম দিন শেষে তারা শ্রীলঙ্কার বিপক্ষে তুলেছে ২ উইকেটে ২৮৮ রান। টস জিতে ব্যাট করতে নেমে ভালো শুরু করে ভারত। জসশ্বী জয়সওয়াল ৩২ করে রানআউটের শিকার হলে দলীয় ৪৭ রানে প্রথম উইকেটের পতন ঘটে সফরকারীদের। এরপর লোকেশ রাহুল আর পাডিক্কেল গড়েন ১৫০ রানের জুটি। রাহুল আহত হয়ে অবসরে গেছেন ৭৭ রানে। তবে পাডিক্কেল সেঞ্চুরি তুলে নিতে ভুল করেননি। ১৭৮ বলে ১২ বাউন্ডারি আর ১ ছক্কায় ১৩১ রানে অপরাজিত আছেন পাডিক্কেল। ২৭ রানে অপরাজিত রিশাভ পান্ত। এমএমআর
এর আগে দুইটি টেস্ট খেলেছেন, আছে একটি ফিফটি। তবে ২০২৪ সালের নভেম্বরের পর আর ভারতের জার্সি গায়ে টেস্ট খেলার সুযোগ হয়নি দেবদূত পাডিক্কেলের।
অবশেষে ২১ মাস পর টেস্ট আঙিনায় ফিরলেন। রাখলেন ছাপ। প্রত্যাবর্তন টেস্টে সেঞ্চুরির সঙ্গে ক্যারিয়ারসেরা ইনিংস খেলে অপরাজিত আছেন পাডিক্কেল।
গলে সিরিজের প্রথম টেস্টে ভারতও আছে বেশ ভালো অবস্থানে। প্রথম দিন শেষে তারা শ্রীলঙ্কার বিপক্ষে তুলেছে ২ উইকেটে ২৮৮ রান।
টস জিতে ব্যাট করতে নেমে ভালো শুরু করে ভারত। জসশ্বী জয়সওয়াল ৩২ করে রানআউটের শিকার হলে দলীয় ৪৭ রানে প্রথম উইকেটের পতন ঘটে সফরকারীদের।
এরপর লোকেশ রাহুল আর পাডিক্কেল গড়েন ১৫০ রানের জুটি। রাহুল আহত হয়ে অবসরে গেছেন ৭৭ রানে। তবে পাডিক্কেল সেঞ্চুরি তুলে নিতে ভুল করেননি।
১৭৮ বলে ১২ বাউন্ডারি আর ১ ছক্কায় ১৩১ রানে অপরাজিত আছেন পাডিক্কেল। ২৭ রানে অপরাজিত রিশাভ পান্ত।
এমএমআর
What's Your Reaction?