২২ ফেব্রুয়ারি : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

একটি নির্দিষ্ট দিনে ঘটে যাওয়া ঘটনা ও উন্নয়নকে কেন্দ্র করে রচিত হয় ইতিহাস। সেই সঙ্গে উন্মোচিত হয় পৃথিবীর নতুন নতুন দিগন্ত। পেছন ফিরে তাকালে জানা যায়, আজকের এই দিনে এমন অনেক আলোচিত-সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু হয়েছে। বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনার কারণে ইতিহাসে আজ রোববার (২২ ফেব্রুয়ারি) দিনটিও অনেক গুরুত্বপূর্ণ। তাই চলুন, একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের আজকের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়। ঘটনাবলি   ১৬৩২ – গ্যালিলিও গ্যালিলির ডায়ালগ কনসার্নিং‌ দ্য টু চিফ ওয়ার্ল্ড সিস্টেমস প্রকাশিত।   ১৮৪৭ – মেক্সিকান-আমেরিকান যুদ্ধ: বুয়েনা ভিস্তার যুদ্ধ – ৫,০০০ আমেরিকান সৈনিক ১৫,০০০ মেক্সিকানকে পরাজিত করে।   ১৮৫৩ – এলিয়ট সেমিনারি হিসেবে ওয়াশিংটন ইউনিভার্সিটি ইন সেইন্ট লুইস প্রতিষ্ঠিত।   ১৮৫৫ – ফার্মা‌র্স‌ হাইস্কুল হিসেবে পেনসিলভানিয়া স্টেট ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত।   ১৮৬২ – জেফারসন ডেভিস আনুষ্ঠানিকভাবে কনফেডারেট স্টেটস অফ আমেরিকার রাষ্ট্রপতি হন। এরআগে   ১৮৬১ সালের ১৮ ফেব্রুয়ারি তিনি অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি হয়েছিলেন।   ১৯২৪ – প্রথমবার ক

২২ ফেব্রুয়ারি : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল
একটি নির্দিষ্ট দিনে ঘটে যাওয়া ঘটনা ও উন্নয়নকে কেন্দ্র করে রচিত হয় ইতিহাস। সেই সঙ্গে উন্মোচিত হয় পৃথিবীর নতুন নতুন দিগন্ত। পেছন ফিরে তাকালে জানা যায়, আজকের এই দিনে এমন অনেক আলোচিত-সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু হয়েছে। বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনার কারণে ইতিহাসে আজ রোববার (২২ ফেব্রুয়ারি) দিনটিও অনেক গুরুত্বপূর্ণ। তাই চলুন, একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের আজকের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়। ঘটনাবলি   ১৬৩২ – গ্যালিলিও গ্যালিলির ডায়ালগ কনসার্নিং‌ দ্য টু চিফ ওয়ার্ল্ড সিস্টেমস প্রকাশিত।   ১৮৪৭ – মেক্সিকান-আমেরিকান যুদ্ধ: বুয়েনা ভিস্তার যুদ্ধ – ৫,০০০ আমেরিকান সৈনিক ১৫,০০০ মেক্সিকানকে পরাজিত করে।   ১৮৫৩ – এলিয়ট সেমিনারি হিসেবে ওয়াশিংটন ইউনিভার্সিটি ইন সেইন্ট লুইস প্রতিষ্ঠিত।   ১৮৫৫ – ফার্মা‌র্স‌ হাইস্কুল হিসেবে পেনসিলভানিয়া স্টেট ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত।   ১৮৬২ – জেফারসন ডেভিস আনুষ্ঠানিকভাবে কনফেডারেট স্টেটস অফ আমেরিকার রাষ্ট্রপতি হন। এরআগে   ১৮৬১ সালের ১৮ ফেব্রুয়ারি তিনি অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি হয়েছিলেন।   ১৯২৪ – প্রথমবার কোনো রাষ্ট্রপতি হিসেবে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ক্যালভিন কুলিজ হোয়াইট হাউস থেকে রেডিওতে বক্তব্য রাখেন।   ১৯৪২ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: জাপানিদের বিজয় অবশ্যম্ভাবী হওয়ায় রাষ্ট্রপতি ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট জেনারেল ডগলাস ম্যাকআর্থা‌রকে ফিলিপাইন ত্যাগের নির্দেশ দেন।   ১৯৫২ - ঢাকা মেডিকেল কলেজের ছাত্ররা শহীদ মিনার বানানোর সিদ্ধান্ত নেন।   ১৯৫৮ – মিশর ও সিরিয়া যুক্ত হয়ে সংযুক্ত আরব প্রজাতন্ত্র গঠন করে।   ১৯৭৪ – পাকিস্তানের লাহোরে ওআইসি সম্মেলন শুরু হয়। এখানে একযোগে বাংলাদেশকে স্বীকৃতি দেয় পাকিস্তান, ইরান ও তুরস্ক।   ১৯৭৯ – সেন্ট লুসিয়া যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীন হয়।   ২০০৬ - ইরাকের রাজধানী বাগদাদে উত্তরে সামারা শহরে অবস্থিত আহলে বাইতের দশম ইমাম হযরত হাদী ও একাদশ ইমাম হযরত হাসান আসকারী-এর পবিত্র মাজার শরিফে কয়েকটি শক্তিশালী বোমা বিস্ফোরণ ঘটে।   ২০১১ - নিউজিল্যান্ডের ক্রাইস্টাচার্চে ৬.৩ মাত্রার ভূমিকম্পে কমপক্ষে ১৮৫ জন মৃত্যুবরণ করে।   জন্ম ১০৪০ - রেশি, ফরাসি রেবাই ও লেখক।   ১৭৩২ - জর্জ ওয়াশিংটন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি।   ১৮০৬ - জোসেফ ক্রেমার, পোলিশ ইতিহাসবিদ ও দার্শনিক।   ১৮২৭ - ভূদেব মুখোপাধ্যায় বাঙালি শিক্ষাবিদ চিন্তাবিদ ও সাহিত্যিক।   ১৮৩৬ - মহেশচন্দ্র ন্যায়রত্ন ভারতের বাঙালি পণ্ডিত।   ১৮৪০ - অগাস্ট বেবেল, জার্মান তাত্ত্বিক ও রাজনীতিবিদ।   ১৮৪৯ - নিকোলাই ইয়াকোভলেভিচ সনিন, রুশ গণিতবিদ ও একাডেমিক।   ১৮৫৭ - বিশ্বব্যাপী স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা রবার্ট ব্যাডেন পাওয়েল লন্ডনের স্ট্যানহোকে জন্মগ্রহণ করেন।   ১৮৫৭ - হেনরিখ হার্টজ, জার্মান পদার্থবিজ্ঞানী।   ১৮৬৩ - চার্লস ম্যাকলিয়ান এন্ড্রুজ, আমেরিকান ইতিহাসবিদ, লেখক ও একাডেমিক।   ১৮৮৫ - যতীন্দ্রমোহন সেনগুপ্ত, ভারতের জাতীয়তাবাদী আইনজীবী।   ১৮৮৭ - মুকুন্দ দাস, বাঙালি চারণকবি।   ১৮৮৮ - ভারতে সাইকেল নির্মাণ ও বিকাশের অন্যতম পথিকৃৎ বাঙালি শিল্পপতি সুধীরকুমার সেন।   ১৮৯৮ - অতুল বসু, প্রখ্যাত বাঙালি চিত্রশিল্পী।   ১৯০০ - লুইস বুনুয়েল, স্পেনীয় চলচ্চিত্র পরিচালক ও সুরিয়ালিস্ট আন্দোলনের নেতা।   ১৯০৩ - শিবপ্রসাদ চট্টোপাধ্যায়, ভারতীয় বাঙালি ভূগোলবিদ ও ভারতীয় ভূগোলের জনক।   ১৯০৬ - হুমায়ুন কবির, লেখক রাজনীতিবিদ। ১৯২২ - দীপালি নাগ, রাগপ্রধান গানের প্রথম মহিলা বাঙালি শিল্পী।   ১৯৪৩ - গাজী মাজহারুল আনোয়ার, বাংলাদেশের জনপ্রিয় সুরকার ও গীতিকার।   ১৯৫৫ - ফরিদুর রেজা সাগর, বাংলাদেশি শিশুসাহিত্যিক, চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক ও একুশে পদক বিজয়ী গণমাধ্যম ব্যক্তিত্ব।   ১৯৬২ - স্টিভ আরউইন, অস্ট্রেলীয় প্রকৃতিবাদী ও টিভি ব্যক্তিত্ত্ব।   মৃত্যু  ৫৫৬ - ম্যাক্সিমিয়ানাস, ইতালীয় বিশপ ও সন্ত।   ১৬২৭ - অলিভিয়ার ভ্যান নুর্ট‌, ডাচ অভিযাত্রী।   ১৮১৬ - অ্যাডাম ফার্গু‌সন, স্কটিশ ইতিহাসবিদ ও দার্শনিক।   ১৯০৩ - হুগো উলফ, অস্ট্রীয় সুরকার।   ১৯০৪ - লেসলি স্টিফেন, ইংরেজ লেখক ও সমালোচক।   ১৯৪৪ - কস্তুরবা গান্ধী, মহাত্মা গান্ধীর স্ত্রী।   ১৯৫৮ - আবুল কালাম আজাদ, ভারতীয় পণ্ডিত, স্বাধীনতা আন্দোলন কর্মী, রাজনীতিবিদ, ভারতের প্রথম শিক্ষামন্ত্রী।   ১৯৬৪ - ভেরিয়ার এলউইন, ব্রিটিশ বংশোদ্ভূত ভারতীয় নৃতত্ত্ববিদ, নৃতাত্ত্বিক এবং উপজাতীয় কর্মী।   ২০০৬ - আতওয়ার বাহজাত, ইরাকি সাংবাদিক।   ২০০৭ - ডেনিস জনসন, আমেরিকান বাস্কেটবল খেলোয়াড় ও কোচ।   অন্যান্য বিশ্ব চিন্তা দিবস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow