২৩ বছর পর রণক্ষেত্রে যুদ্ধবিমান হারালো যুক্তরাষ্ট্র

দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর রণক্ষেত্রে বড়সড় ধাক্কা খেলো যুক্তরাষ্ট্র। কুয়েতের আকাশে ভূপাতিত হয়েছে মার্কিন বিমানবাহিনীর অন্যতম শক্তিশালী যুদ্ধবিমান এফ-১৫ই স্ট্রাইক ইগল। ২০০৩ সালের ইরাক যুদ্ধের পর এই প্রথম কোনো সক্রিয় যুদ্ধক্ষেত্রে বা শত্রুভাবাপন্ন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটলো। জানা যায়, সোমবার (২ মার্চ) কুয়েতে একাধিক মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। প্রাথমিক তথ্যানুযায়ী, যুদ্ধবিমানগুলো নিয়মিত টহল মিশনে ছিল। হঠাৎ সেগুলো কোনো বস্তুর আঘাতের শিকার হয় এবং আগুন লেগে ভূপাতিত হয়। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় একাধিক মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার কথা নিশ্চিত করেছে। ইরানি গণমাধ্যমগুলো দাবি করছে, ১৯৯৯ সালের কসোভো যুদ্ধের পর এটিই প্রথম কোনো মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনা। তবে সামরিক বিশ্লেষকরা বলছেন, ২০০৩ সালের ইরাক যুদ্ধেও যুক্তরাষ্ট্র তাদের এফ-১৫ই এবং এ-১০ যুদ্ধবিমান হারিয়েছিল। সেই হিসাবে দীর্ঘ ২৩ বছর পর মার্কিন বিমান বাহিনী আবার এমন অভিজ্ঞতার মুখোমুখি হলো। কী ঘটেছিল আসলে? রহস্য দানা বেঁধেছে যুদ্ধবিমান ধ্বংস হওয়ার কারণ নিয়ে। ইরান দাবি কর

২৩ বছর পর রণক্ষেত্রে যুদ্ধবিমান হারালো যুক্তরাষ্ট্র

দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর রণক্ষেত্রে বড়সড় ধাক্কা খেলো যুক্তরাষ্ট্র। কুয়েতের আকাশে ভূপাতিত হয়েছে মার্কিন বিমানবাহিনীর অন্যতম শক্তিশালী যুদ্ধবিমান এফ-১৫ই স্ট্রাইক ইগল। ২০০৩ সালের ইরাক যুদ্ধের পর এই প্রথম কোনো সক্রিয় যুদ্ধক্ষেত্রে বা শত্রুভাবাপন্ন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটলো।

জানা যায়, সোমবার (২ মার্চ) কুয়েতে একাধিক মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। প্রাথমিক তথ্যানুযায়ী, যুদ্ধবিমানগুলো নিয়মিত টহল মিশনে ছিল। হঠাৎ সেগুলো কোনো বস্তুর আঘাতের শিকার হয় এবং আগুন লেগে ভূপাতিত হয়।

কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় একাধিক মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার কথা নিশ্চিত করেছে।

ইরানি গণমাধ্যমগুলো দাবি করছে, ১৯৯৯ সালের কসোভো যুদ্ধের পর এটিই প্রথম কোনো মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনা। তবে সামরিক বিশ্লেষকরা বলছেন, ২০০৩ সালের ইরাক যুদ্ধেও যুক্তরাষ্ট্র তাদের এফ-১৫ই এবং এ-১০ যুদ্ধবিমান হারিয়েছিল। সেই হিসাবে দীর্ঘ ২৩ বছর পর মার্কিন বিমান বাহিনী আবার এমন অভিজ্ঞতার মুখোমুখি হলো।

কী ঘটেছিল আসলে?

রহস্য দানা বেঁধেছে যুদ্ধবিমান ধ্বংস হওয়ার কারণ নিয়ে।

ইরান দাবি করেছে, তাদের হামলায় মার্কিন যুদ্ধবিমানগুলো ভূপাতিত করা হয়েছে।

তবে অনেকেই ধারণা করছেন, ভুলবশত যুক্তরাষ্ট্রের নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ছোড়া গোলার আঘাতেও এগুলো ভূপাতিত হতে পারে।

যুদ্ধবিমানে থাকা পাইলট অক্ষতভাবে বেরিয়ে আসতে পেরেছেন। বর্তমানে তারা কুয়েতি বাহিনীর নিরাপত্তায় চিকিৎসাধীন।

সূত্র: উইকিপিডিয়া, আল-জাজিরা, তাসনিম নিউজ, সিএনএন
কেএএ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow