২৩ মিনিটেই পিছিয়ে পড়লো বাংলাদেশ

সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে নেপালের বিপক্ষে ২৩ মিনিটে গোল খেয়ে পিছিয়ে পড়ছে বাংলাদেশ। ভারতের গোয়ায় চলছে দুই দেশের ফাইনালে ওঠার লড়াই। ২৩ মিনিটে কর্নার থেকে লিড নেয় নেপাল। দিপা শাহীর কর্নার হাতে লাগিয়েও ঠিকঠাক ক্লিয়ার করতে পারেননি মিলি আক্তার। বল চয়ে যায় একটু ফাঁকায় দাঁড়ানো গিতা রানার কাছে। তিনি সুযোগ বুঝে বলটি পাঠিয়ে দেন জালে। নেপালকে ফাইনালে হারিয়ে গত দুটি সাফের শিরোপা জিতেছিল বাংলাদেশ। এবার সেই নেপালের বিপক্ষে বাংলাদেশের সেমিফাইনালের লড়াই। জিততে না পারলে সেমিফাইনালেই শেষ হয়ে যাবে হ্যাটট্রিক শিরোপা জয়ের স্বপ্ন। বাংলাদেশ একাদশমিলি আক্তার, আফঈদা খন্দকার, শামসুন্নাহার, কোহাতি কিসকু, মমিতা খাতুন, মারিয়া মান্দা (অধিনায়ক), আনিকা রানিয়া সিদ্দিকী, উমেহলা মারমা, সুরভী আকন্দ প্রীতি, সুরভী আক্তার আরফিন ও ঋতুপর্ণা চাকমা। আরআই/আইএইচএস

২৩ মিনিটেই পিছিয়ে পড়লো বাংলাদেশ

সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে নেপালের বিপক্ষে ২৩ মিনিটে গোল খেয়ে পিছিয়ে পড়ছে বাংলাদেশ। ভারতের গোয়ায় চলছে দুই দেশের ফাইনালে ওঠার লড়াই।

২৩ মিনিটে কর্নার থেকে লিড নেয় নেপাল। দিপা শাহীর কর্নার হাতে লাগিয়েও ঠিকঠাক ক্লিয়ার করতে পারেননি মিলি আক্তার। বল চয়ে যায় একটু ফাঁকায় দাঁড়ানো গিতা রানার কাছে। তিনি সুযোগ বুঝে বলটি পাঠিয়ে দেন জালে।

নেপালকে ফাইনালে হারিয়ে গত দুটি সাফের শিরোপা জিতেছিল বাংলাদেশ। এবার সেই নেপালের বিপক্ষে বাংলাদেশের সেমিফাইনালের লড়াই। জিততে না পারলে সেমিফাইনালেই শেষ হয়ে যাবে হ্যাটট্রিক শিরোপা জয়ের স্বপ্ন।

বাংলাদেশ একাদশ
মিলি আক্তার, আফঈদা খন্দকার, শামসুন্নাহার, কোহাতি কিসকু, মমিতা খাতুন, মারিয়া মান্দা (অধিনায়ক), আনিকা রানিয়া সিদ্দিকী, উমেহলা মারমা, সুরভী আকন্দ প্রীতি, সুরভী আক্তার আরফিন ও ঋতুপর্ণা চাকমা।

আরআই/আইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow