২৪ ঘণ্টা বিদ্যুৎহীন মাদারগঞ্জবাসী
কালবৈশাখীর তাণ্ডবে ২৪ ঘণ্টা বিদ্যুৎহীন রয়েছে মাদারগঞ্জ উপজেলাবাসী। ঝড়ের কারণে বিদ্যুতের লাইনের ওপর গাছ ভেঙে পড়ায় সংস্কার কাজ বিলম্ব হচ্ছে। বৃহস্পতিবার (২১ মে) সকালে জেলার মাদারগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড়ের পর থেকে ৪০ এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। যা এখনো স্বাভাবিক হয়নি। জানা গেছে, উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভার অধিকাংশ এলাকায় এখনো বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। ঝড়ের ২৪ ঘণ্টা পার হলেও অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি। কড়ইচড়া ইউনিয়নের লালডোবা এলাকার বাসিন্দা মতিন মিয়া বলেন, ২৪ ঘণ্টা ধরে বিদ্যুৎ নেই। মোবাইলে চার্জ দিতে না পেরে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছি। ফ্রিজের খাবারও নষ্ট হয়ে যাচ্ছে। ভেলামারী এলাকার রুবেল মিয়া বলেন, টানা বিদ্যুৎ না থাকায় মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবাও ব্যাহত। এতে যোগাযোগসহ দৈনন্দিন কাজে চরম সমস্যা হচ্ছে। খিলকাটি এলাকার রিয়া আক্তার বলেন, ২৪ ঘণ্টা ধরে বিদ্যুৎ নেই। মোবাইলের চার্জ ও নেটওয়ার্ক নেই। কারও সঙ্গে যোগাযোগ করতে পারছি না। কর্তৃপক্ষের কাছে অনুরোধ, দ্রুত যেন বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়। জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির মাদারগ
কালবৈশাখীর তাণ্ডবে ২৪ ঘণ্টা বিদ্যুৎহীন রয়েছে মাদারগঞ্জ উপজেলাবাসী। ঝড়ের কারণে বিদ্যুতের লাইনের ওপর গাছ ভেঙে পড়ায় সংস্কার কাজ বিলম্ব হচ্ছে।
বৃহস্পতিবার (২১ মে) সকালে জেলার মাদারগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড়ের পর থেকে ৪০ এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। যা এখনো স্বাভাবিক হয়নি।
জানা গেছে, উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভার অধিকাংশ এলাকায় এখনো বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। ঝড়ের ২৪ ঘণ্টা পার হলেও অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি।
কড়ইচড়া ইউনিয়নের লালডোবা এলাকার বাসিন্দা মতিন মিয়া বলেন, ২৪ ঘণ্টা ধরে বিদ্যুৎ নেই। মোবাইলে চার্জ দিতে না পেরে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছি। ফ্রিজের খাবারও নষ্ট হয়ে যাচ্ছে।
ভেলামারী এলাকার রুবেল মিয়া বলেন, টানা বিদ্যুৎ না থাকায় মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবাও ব্যাহত। এতে যোগাযোগসহ দৈনন্দিন কাজে চরম সমস্যা হচ্ছে।
খিলকাটি এলাকার রিয়া আক্তার বলেন, ২৪ ঘণ্টা ধরে বিদ্যুৎ নেই। মোবাইলের চার্জ ও নেটওয়ার্ক নেই। কারও সঙ্গে যোগাযোগ করতে পারছি না। কর্তৃপক্ষের কাছে অনুরোধ, দ্রুত যেন বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়।
জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির মাদারগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) সৈয়দা ফারজানা ইয়াসমিন বলেন, বৃহস্পতিবার সকালের ঝড়-বৃষ্টিতে বিভিন্ন স্থানে গাছ উপড়ে বিদ্যুতের লাইনের ওপর পড়ায় সাতটি খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলো মেরামতে মাঠপর্যায়ে কাজ চলছে।
তিনি আরও বলেন, কয়েকটি এলাকায় আংশিক বিদ্যুৎ সরবরাহ চালু করা গেলেও জনবল সংকটের কারণে মেরামতকাজ বিলম্বিত হচ্ছে। তবে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে কর্মীরা গভীর রাত পর্যন্ত কাজ করে যাচ্ছেন।
হৃদয় আহম্মেদ/এএইচ/জেআইএম
What's Your Reaction?