২৪ ঘণ্টার কর্মবিরতির ঘোষণা, এনসিটি ইজারা ঘিরে অচল চট্টগ্রাম বন্দর

নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্ত ঘিরে টানা আন্দোলনের মধ্যে চট্টগ্রাম বন্দরে কার্যত অচলাবস্থা দেখা দিয়েছে। টানা তৃতীয় দিনের কর্মবিরতির মধ্যেই মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে একটানা ২৪ ঘণ্টার কর্মবিরতির ঘোষণা দিয়েছেন শ্রমিক-কর্মচারীরা, যা বন্দরের স্বাভাবিক কার্যক্রমে আরও বড় ধাক্কার আশঙ্কা তৈরি করেছে। সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে শ্রমিকেরা কাজে যোগ না দেওয়ায় বন্দর জেটিতে জাহাজ থেকে কনটেইনার ও পণ্য ওঠানো-নামানোর কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়। এতে করে বিভিন্ন টার্মিনালে পণ্য খালাস ও জাহাজ পরিচালনা কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়ে। এছাড়া বন্দর ও বিডা চেয়ারম্যানের পদত্যাগ দাবি তোলে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। এ অবস্থায় এনসিটি ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিল এবং সাম্প্রতিক বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মঙ্গলবারের ২৪ ঘণ্টার কর্মসূচি ঘোষণা করা হয়। দুপুরে বন্দর ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে কর্মসূচির কথা জানান চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের অন্যতম সমন্বয়ক ইব্রাহিম হোসেন। তিনি বলেন, যাদের বদলি করা হয়েছে, সেই আদেশ প্রত্যাহার

২৪ ঘণ্টার কর্মবিরতির ঘোষণা, এনসিটি ইজারা ঘিরে অচল চট্টগ্রাম বন্দর

নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্ত ঘিরে টানা আন্দোলনের মধ্যে চট্টগ্রাম বন্দরে কার্যত অচলাবস্থা দেখা দিয়েছে।

টানা তৃতীয় দিনের কর্মবিরতির মধ্যেই মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে একটানা ২৪ ঘণ্টার কর্মবিরতির ঘোষণা দিয়েছেন শ্রমিক-কর্মচারীরা, যা বন্দরের স্বাভাবিক কার্যক্রমে আরও বড় ধাক্কার আশঙ্কা তৈরি করেছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে শ্রমিকেরা কাজে যোগ না দেওয়ায় বন্দর জেটিতে জাহাজ থেকে কনটেইনার ও পণ্য ওঠানো-নামানোর কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়। এতে করে বিভিন্ন টার্মিনালে পণ্য খালাস ও জাহাজ পরিচালনা কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়ে। এছাড়া বন্দর ও বিডা চেয়ারম্যানের পদত্যাগ দাবি তোলে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।

এ অবস্থায় এনসিটি ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিল এবং সাম্প্রতিক বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মঙ্গলবারের ২৪ ঘণ্টার কর্মসূচি ঘোষণা করা হয়। দুপুরে বন্দর ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে কর্মসূচির কথা জানান চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের অন্যতম সমন্বয়ক ইব্রাহিম হোসেন।

তিনি বলেন, যাদের বদলি করা হয়েছে, সেই আদেশ প্রত্যাহার না হলে আন্দোলনের কর্মসূচি আরও কঠোর হবে। শ্রমিক-কর্মচারীদের দমন করে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা যাবে না।

সংবাদ সম্মেলনে সংগঠনের সমন্বয়ক মো. হুমায়ুন কবীরসহ আন্দোলনকারী নেতারা উপস্থিত ছিলেন।

বদলি ঘিরে উত্তেজনা

আন্দোলনের প্রেক্ষাপটে গত শনি ও রোববার তিন দফায় পৃথক আদেশে বন্দরের ১৬ জন কর্মচারীকে ঢাকায় বন্দরের দুটি কার্যালয়ে বদলি করা হয়। আদেশে জরুরি দাপ্তরিক ও অপারেশনাল কাজের কথা উল্লেখ থাকলেও আন্দোলনকারীদের অভিযোগ, কর্মসূচি দুর্বল করতেই এই বদলি করা হয়েছে।

এনসিটি সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে শনিবার থেকে প্রতিদিন আট ঘণ্টা করে কর্মবিরতি পালন করে আসছেন শ্রমিক-কর্মচারীরা।

টার্মিনাল অপারেটরদের উদ্বেগ

বন্দর জেটি ও টার্মিনাল পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠনের সভাপতি ফজলে একরাম চৌধুরী জানান, সকাল থেকে শ্রমিক সংকটে জিসিবি টার্মিনালসহ বিভিন্ন স্থানে কার্যক্রম ব্যাহত হচ্ছে।

তিনি বলেন, শ্রমিক বুকিং দেওয়ার চেষ্টা করেও সফল হইনি। এতে জাহাজ থেকে কনটেইনার ও পণ্য ওঠানো-নামানো বন্ধ রয়েছে।

বার্থিং সভা পণ্ড

আন্দোলনের প্রভাব পড়ে বন্দরের প্রশাসনিক কার্যক্রমেও। সোমবার সকালে বন্দর ভবনের নিচতলায় নির্ধারিত বার্থিং সভা পণ্ড হয়ে যায়। জাহাজ আগমনের ঘোষণা দিতে শিপিং এজেন্টরা সভাকক্ষে উপস্থিত হলে আন্দোলনকারীরা সভা বন্ধ করে দেন। পরে শিপিং এজেন্টরা কক্ষ ত্যাগ করেন।

স্কপের কালো পতাকা কর্মসূচি

এদিকে এনসিটি ইজারার সিদ্ধান্তের প্রতিবাদে পৃথক কর্মসূচি পালন করেছে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। বেলা ১১টায় নগরের আগ্রাবাদ বাদামতলী মোড় থেকে কালো পতাকা মিছিল বের করে সংগঠনটি। মিছিলটি যমুনা ভবনের সামনে গিয়ে শেষ হয়।

এস কে খোদা তোতনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রামের সভাপতি তপন দত্ত এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ বাহারসহ নেতারা বক্তব্য দেন।

বক্তারা বলেন, এনসিটি ইজারা সিদ্ধান্ত প্রত্যাহার না হলে শ্রমিকদের ঐক্যবদ্ধ আন্দোলন আরও বিস্তৃত হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow