২৪ বছর আটক থেকে ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দির মৃত্যু

দীর্ঘ ২৪ বছর বন্দি থাকার পর ইসরায়েলি কারাগারেই মারা গেলেন ফিলিস্তিনের নাগরিক ইমাদ রাজেহ মোস্তফা শারহান। ইসরায়েলের গিলবোয়া কারাগারে তার মৃত্যু হয়েছে বলে ইসরায়েলি কারা কর্তৃপক্ষ ও ফিলিস্তিনি মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে। জানা গেছে, ইমাদ রাজেহ ফিলিস্তিনের হাইফার ওয়াদি নিসনাস এলাকার বাসিন্দা ছিলেন। তিনি ২০০২ সাল থেকে ইসরায়েলি কারাগারে বন্দি ছিলেন।  দ্য প্যালেস্টাইন ক্রনিকলসের প্রতিবেদন অনুযায়ী, তাকে ২০০২ সালের জানুয়ারিতে গ্রেফতার করা হয়। পরে ইসরায়েলি আদালত তাকে আজীবন কারাদণ্ডসহ অতিরিক্ত ১০ বছর সাজা দেয়। ফিলিস্তিনের মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে, গ্রেফতারের পর তিনি দীর্ঘ জিজ্ঞাসাবাদ ও কঠোর বন্দিদশার মধ্যে ছিলেন। জিজ্ঞাসাবাদের জন্য তাকে বিভিন্ন কারাগারে রাখা হয়েছিল সংগঠনগুলোর দাবি অনুযায়ী, দীর্ঘ কারাবাসের কারণে তার হৃদরোগ, রক্তনালি ও উচ্চ রক্তচাপসহ গুরুতর শারীরিক সমস্যা দেখা দেয়। ২০২২ সাল থেকে তার হুইলচেয়ার ব্যবহার করতে হচ্ছিল। তার স্বাস্থ্য অবনতির পরও যথাযথ চিকিৎসা না পাওয়ার কারণে পরিস্থিতি আরও খারাপ হয়। ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি কারাগারে বন্দিদের মৃত্যু

২৪ বছর আটক থেকে ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দির মৃত্যু

দীর্ঘ ২৪ বছর বন্দি থাকার পর ইসরায়েলি কারাগারেই মারা গেলেন ফিলিস্তিনের নাগরিক ইমাদ রাজেহ মোস্তফা শারহান। ইসরায়েলের গিলবোয়া কারাগারে তার মৃত্যু হয়েছে বলে ইসরায়েলি কারা কর্তৃপক্ষ ও ফিলিস্তিনি মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে।

জানা গেছে, ইমাদ রাজেহ ফিলিস্তিনের হাইফার ওয়াদি নিসনাস এলাকার বাসিন্দা ছিলেন। তিনি ২০০২ সাল থেকে ইসরায়েলি কারাগারে বন্দি ছিলেন। 

দ্য প্যালেস্টাইন ক্রনিকলসের প্রতিবেদন অনুযায়ী, তাকে ২০০২ সালের জানুয়ারিতে গ্রেফতার করা হয়। পরে ইসরায়েলি আদালত তাকে আজীবন কারাদণ্ডসহ অতিরিক্ত ১০ বছর সাজা দেয়।

ফিলিস্তিনের মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে, গ্রেফতারের পর তিনি দীর্ঘ জিজ্ঞাসাবাদ ও কঠোর বন্দিদশার মধ্যে ছিলেন। জিজ্ঞাসাবাদের জন্য তাকে বিভিন্ন কারাগারে রাখা হয়েছিল

সংগঠনগুলোর দাবি অনুযায়ী, দীর্ঘ কারাবাসের কারণে তার হৃদরোগ, রক্তনালি ও উচ্চ রক্তচাপসহ গুরুতর শারীরিক সমস্যা দেখা দেয়। ২০২২ সাল থেকে তার হুইলচেয়ার ব্যবহার করতে হচ্ছিল। তার স্বাস্থ্য অবনতির পরও যথাযথ চিকিৎসা না পাওয়ার কারণে পরিস্থিতি আরও খারাপ হয়।

২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি কারাগারে বন্দিদের মৃত্যুর সংখ্যা বেড়ে ৯০ জনে দাঁড়িয়েছে। দীর্ঘ সময় একাকী কারাবাস, নির্যাতন, চিকিৎসা অবহেলা ও খাদ্য সংকটের কারণে বন্দি মৃত্যুর সংখ্যা বাড়ছে।

ইসরায়েলি কর্তৃপক্ষ অবশ্য ইমাদের মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি।

কেএম 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow