২৫ বছর পর ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ ফখরুল কন্যার

ঠাকুরগাঁও-১ আসনের একটি কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্ত্রী ও দুই কন্যা। বিশেষ করে তার বড় মেয়ে মির্জা শামারুহ দীর্ঘ ২৫ বছর পর নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টায় ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সপরিবারে ভোট দেন তারা। ভোট দিয়ে মির্জা শামারুহ উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ২০০১ সালে ভোট দিয়েছি আর এবার ২০২৬ এ ভোট দিলাম। অনেক ভালো লাগছে আমার বাবা একটি সুন্দর ভোটের জন্য ১৭ বছর কষ্ট করেছেন। তিনি একা নয় তার সঙ্গে লাখ লাখ মানুষ কষ্ট করেছেন। এর ফলে আজ এই ভোট অনুষ্ঠিত হচ্ছে। মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগম বলেন, খুব সুন্দর পরিবেশে ভোট দিতে পারলাম। অনেক শান্তি লাগছে। এর আগে, আসছি ভোট দিতে পারিনি, কারণ আমার ভোট আগেই হয়ে গিয়েছিল। ভোটের পরিবেশ এখন পর্যন্ত উৎসবমুখর আছে এটাই আনন্দ। বিএনপি মহাসচিবের ছোট মেয়ে মির্জা সাফারু বলেন, ১৭ বছর পরে উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে। সবাই ভোট দিতে আসছে এটা দেখে ভালো লাগছে। ১৭ বছর সুন্দরভাবে ভোট দিতে পারেনি, এসেছি চলে গেছি। আমি গর্বিত এবার ভোট দিতে পেরেছি।

২৫ বছর পর ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ ফখরুল কন্যার

ঠাকুরগাঁও-১ আসনের একটি কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্ত্রী ও দুই কন্যা। বিশেষ করে তার বড় মেয়ে মির্জা শামারুহ দীর্ঘ ২৫ বছর পর নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টায় ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সপরিবারে ভোট দেন তারা।

ভোট দিয়ে মির্জা শামারুহ উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ২০০১ সালে ভোট দিয়েছি আর এবার ২০২৬ এ ভোট দিলাম। অনেক ভালো লাগছে আমার বাবা একটি সুন্দর ভোটের জন্য ১৭ বছর কষ্ট করেছেন। তিনি একা নয় তার সঙ্গে লাখ লাখ মানুষ কষ্ট করেছেন। এর ফলে আজ এই ভোট অনুষ্ঠিত হচ্ছে।

মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগম বলেন, খুব সুন্দর পরিবেশে ভোট দিতে পারলাম। অনেক শান্তি লাগছে। এর আগে, আসছি ভোট দিতে পারিনি, কারণ আমার ভোট আগেই হয়ে গিয়েছিল। ভোটের পরিবেশ এখন পর্যন্ত উৎসবমুখর আছে এটাই আনন্দ।

বিএনপি মহাসচিবের ছোট মেয়ে মির্জা সাফারু বলেন, ১৭ বছর পরে উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে। সবাই ভোট দিতে আসছে এটা দেখে ভালো লাগছে। ১৭ বছর সুন্দরভাবে ভোট দিতে পারেনি, এসেছি চলে গেছি। আমি গর্বিত এবার ভোট দিতে পেরেছি। দোয়া করি, আল্লাহর কাছে এবার যেন বাবার একটি ভালো ফলাফল আসে।

তানভীর হাসান তানু/কেএইচকে/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow