২৬ বছর বয়সে এমপি হান্নান মাসউদ

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের মধ্যে সবচেয়ে কম বয়সে সংসদ সদস্য (এমপি) হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আবদুল হান্নান মাসউদ। হলফনামার তথ্য বলছে, সবচেয়ে কম বয়সি প্রার্থী ছিলেন হান্নান মাসউদ। ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের প্রেক্ষাপটে জাতীয় রাজনীতিতে পরিচিতি পাওয়া মাসউদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হিসেবে ভূমিকা রাখেন। আন্দোলনের বিভিন্ন পর্যায়ে নেতৃত্বের শূন্যতায় তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। পরবর্তীতে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়কের দায়িত্ব নেন তিনি। নির্বাচনে বেসরকারি ফলাফল অনুযায়ী, হান্নান মাসউদ পেয়েছেন ৯১ হাজার ৮৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মাহবুবের রহমান শামীম পেয়েছেন ৬৪ হাজার ২১ ভোট। ১১ দলীয় জোটের শাপলা কলি প্রতীকে উল্লেখযোগ্য ব্যবধানে জয়ী হয়ে তিনি উপকূলীয় এই আসনে নতুন নেতৃত্বের প্রত্যাশা জাগিয়েছেন। ২০০০ সালের ১ জানুয়ারি নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জন্মগ্রহণ করেন হান্নান মাসউদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হিসেবে পড়াশোনার সময় থেকেই তিনি বিভিন্ন ছাত্

২৬ বছর বয়সে এমপি হান্নান মাসউদ

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের মধ্যে সবচেয়ে কম বয়সে সংসদ সদস্য (এমপি) হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আবদুল হান্নান মাসউদ। হলফনামার তথ্য বলছে, সবচেয়ে কম বয়সি প্রার্থী ছিলেন হান্নান মাসউদ।

২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের প্রেক্ষাপটে জাতীয় রাজনীতিতে পরিচিতি পাওয়া মাসউদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হিসেবে ভূমিকা রাখেন। আন্দোলনের বিভিন্ন পর্যায়ে নেতৃত্বের শূন্যতায় তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। পরবর্তীতে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়কের দায়িত্ব নেন তিনি।

নির্বাচনে বেসরকারি ফলাফল অনুযায়ী, হান্নান মাসউদ পেয়েছেন ৯১ হাজার ৮৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মাহবুবের রহমান শামীম পেয়েছেন ৬৪ হাজার ২১ ভোট। ১১ দলীয় জোটের শাপলা কলি প্রতীকে উল্লেখযোগ্য ব্যবধানে জয়ী হয়ে তিনি উপকূলীয় এই আসনে নতুন নেতৃত্বের প্রত্যাশা জাগিয়েছেন।

২০০০ সালের ১ জানুয়ারি নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জন্মগ্রহণ করেন হান্নান মাসউদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হিসেবে পড়াশোনার সময় থেকেই তিনি বিভিন্ন ছাত্র অধিকার ইস্যুতে সক্রিয় ছিলেন। আবাসিক হলে থাকাকালীন সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে সোচ্চার ভূমিকা তার রাজনৈতিক পরিচিতিকে বিস্তৃত করে।

নোয়াখালী-৬ আসনটি পুরোপুরি দ্বীপ ও চরাঞ্চল নিয়ে গঠিত। মেঘনা নদীর মোহনা ও বঙ্গোপসাগর সংলগ্ন এ জনপদে মাছধরা ও কৃষিই প্রধান জীবিকা। নদীভাঙন, জলোচ্ছ্বাস ও অবকাঠামোগত দুর্বলতা এখানকার দীর্ঘদিনের সমস্যা। নির্বাচনি প্রচারে মাসউদ স্থায়ী ও আধুনিক বাঁধ নির্মাণ, সুশাসন প্রতিষ্ঠা এবং উপকূলীয় মানুষের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার করেছেন।

নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়ায় তিনি হাতিয়াকে আধুনিক ও পরিকল্পিত জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। তার ভাষায়, চাঁদাবাজি ও সিন্ডিকেটমুক্ত প্রশাসন গড়ে তোলা, ব্লু-ইকোনমির সম্ভাবনা কাজে লাগানো, মৎস্যসম্পদ ও পর্যটন শিল্পের উন্নয়ন এবং স্থানীয় তরুণদের কর্মসংস্থান সৃষ্টি হবে অগ্রাধিকার। পাশাপাশি নদীভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ, ইউনিয়নভিত্তিক ডিজিটাল লাইব্রেরি ও চরাঞ্চলে আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার কথাও বলেন তিনি।

সংবিধানের ৬৬(১) অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্য হওয়ার ন্যূনতম বয়স ২৫ বছর। সেই হিসাবে ২৬ বছর বয়সে তরুণ প্রজন্মের প্রতিনিধিত্বের একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করছেন মাসউদ।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রথাগত রাজনৈতিক পরিবার বা আর্থিক প্রভাব ছাড়াই তার এই বিজয় দেশের রাজনীতিতে প্রজন্মগত পরিবর্তনের ইঙ্গিত বহন করে। তবে সংসদে অভিজ্ঞ রাজনীতিকদের ভিড়ে নিজস্ব অবস্থান সুদৃঢ় করা তার জন্য বড় চ্যালেঞ্জ।

এসএনআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow