সরাসরি : মেয়েদের ম্যাচেও বাংলাদেশকে ভোগাচ্ছেন অজি বোলাররা
Siam Chowdhury
News Editor
প্রকাশিত হয়েছে - Jun 17, 2026, 3:52 pm
আপডেট হয়েছে - Jun 17, 2026, 3:52 pm
Australia Women Vs Bangladesh Women
লাইভ
Women T20Match 9ICC Women's T20 World Cup17-Jun-20263:30 PM
Headingley
Australia Women
Bangladesh Women
*43/5 (13.1)
Australia Women elected to bowl
লাইভ
স্কোরকার্ড
ধারাভাষ্য
পরিসংখ্যান
অবদান
একাদশ
তথ্য
ছবিঘর
চট্টগ্রামে ছেলেদের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের ব্যাটারদের কঠিন পরীক্ষা নিয়েছে অস্ট্রেলিয়ার বোলার ইউনিট। টাইগারদের ১৩১ রানেই অলআউট করে জয়ের স্বপ্ন দেখছে অস্ট্রেলিয়া।
এদিকে লিডসেও বাংলাদেশ নারী দলের ব্যাটারদের কঠিন পরীক্ষা নিচ্ছেন অস্ট্রেলিয়ার বোলাররা। ৭.৫ ওভারে মাত্র ২৭ রানেই টাইগারদের প্রথম সারির ৫ উইকেট তুলে নিয়েছে অস্ট্রেলিয়ার নারীরা।
অজিরা টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠালে দ্বিতীয় ওভারে দলীয় ৪ রানে সাজঘরে ফেরেন দিলারা আক্তার। ফর্মে থাকা জুয়াইরিয়া একটি চার হাঁকিয়ে আশার সঞ্চার করলেও ৯ বলে ৮ রান করে তিনিও ফেরেন সাজঘরে। দুই ওপেনারকেই শিকার করেন কিম গার্থ।
এরপর অজিদের বোলিং তোপে একে একে সাজঘরে ফিরে যান শারমিন আক্তার, সোবহানা মোস্তারি এবং স্বর্ণা আক্তার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৪.২ ওভারে ৪৮ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।
একনজরে দুই দলের একাদশ
বাংলাদেশ : দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস, শারমিন আক্তার, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, ঋতু মণি, নাহিদা আক্তার, রাবেয়া খান, সুলতানা খাতুন ও মারুফা আক্তার।
অস্ট্রেলিয়া : বেথ মুনি, জর্জিয়া ভল, এলিসা পেরি, গ্রেস হ্যারিস, জর্জিয়া ওয়ারেহাম, নিকোলা ক্যারি, অ্যানাবেল সাদারল্যান্ড, সোফি মলিনাক্স (অধিনায়ক), কিম গার্থ, আলানা কিং ও মেগান স্কাট।