২৭টি জাহাজকে ফিরিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র

ইরানের ওপর মার্কিন বাহিনীর জারি করা কঠোর নৌ-অবরোধে স্থবির হয়ে পড়েছে সমুদ্রবাণিজ্য। গত ১৩ এপ্রিল থেকে শুরু হওয়া এই অবরোধের পর এ পর্যন্ত অন্তত ২৭টি বাণিজ্যিক জাহাজকে ফিরিয়ে দিয়েছে মার্কিন নৌবাহিনী। সোমবার (২০ এপ্রিল) মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। সেন্টকমের তথ্য অনুযায়ী, রোববার উত্তর আরব সাগরে ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ ‘তুসকা’কে কেন্দ্র করে চরম উত্তেজনা সৃষ্টি হয়। মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস স্প্রুয়েন্স টানা ছয় ঘণ্টা ধরে জাহাজটিকে সতর্কবার্তা দিলেও, সেটির ক্রুরা তা মেনে নিতে অস্বীকার করে। শেষ পর্যন্ত মার্কিন বাহিনী জাহাজটি লক্ষ্য করে হামলা চালিয়ে সেটিকে অচল করে দেয়। এর ফলে জাহাজটি বর্তমানে মাঝসমুদ্রে নিয়ন্ত্রণহীন অবস্থায় পড়ে রয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, আগে ২৫টি জাহাজ ফিরিয়ে দেওয়ার কথা জানানো হলেও গত ২৪ ঘণ্টায় সেই সংখ্যা বেড়ে ২৭-এ দাঁড়িয়েছে। এসব জাহাজকে হয় গতিপথ পরিবর্তন করতে বাধ্য করা হয়েছে, নয়তো ইরানের বন্দরে ফিরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও মার্কিন-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ

২৭টি জাহাজকে ফিরিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র

ইরানের ওপর মার্কিন বাহিনীর জারি করা কঠোর নৌ-অবরোধে স্থবির হয়ে পড়েছে সমুদ্রবাণিজ্য। গত ১৩ এপ্রিল থেকে শুরু হওয়া এই অবরোধের পর এ পর্যন্ত অন্তত ২৭টি বাণিজ্যিক জাহাজকে ফিরিয়ে দিয়েছে মার্কিন নৌবাহিনী। সোমবার (২০ এপ্রিল) মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

সেন্টকমের তথ্য অনুযায়ী, রোববার উত্তর আরব সাগরে ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ ‘তুসকা’কে কেন্দ্র করে চরম উত্তেজনা সৃষ্টি হয়। মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস স্প্রুয়েন্স টানা ছয় ঘণ্টা ধরে জাহাজটিকে সতর্কবার্তা দিলেও, সেটির ক্রুরা তা মেনে নিতে অস্বীকার করে। শেষ পর্যন্ত মার্কিন বাহিনী জাহাজটি লক্ষ্য করে হামলা চালিয়ে সেটিকে অচল করে দেয়। এর ফলে জাহাজটি বর্তমানে মাঝসমুদ্রে নিয়ন্ত্রণহীন অবস্থায় পড়ে রয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, আগে ২৫টি জাহাজ ফিরিয়ে দেওয়ার কথা জানানো হলেও গত ২৪ ঘণ্টায় সেই সংখ্যা বেড়ে ২৭-এ দাঁড়িয়েছে। এসব জাহাজকে হয় গতিপথ পরিবর্তন করতে বাধ্য করা হয়েছে, নয়তো ইরানের বন্দরে ফিরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও মার্কিন-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল চরমভাবে ব্যাহত হচ্ছে। এই সংকটের প্রভাব পড়েছে বিশ্বজুড়ে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow