২৮ হাজার ইয়াবাসহ গ্রেফতার ব্যক্তির যাবজ্জীবন
রাজধানীর আরামবাগ এলাকায় ২৮ হাজার ইয়াবাসহ গ্রেফতার হওয়া মো. নাজিম উদ্দিনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রোববার (১৭ মে) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এ রায় ঘোষণা করেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। মামলা সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ৩ জুলাই সকাল সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল মতিঝিল থানাধীন আরামবাগ এলাকায় অভিযান চালায়। এসময় আউটার সার্কুলার রোডের পাশে অবস্থিত এজিবি কলোনির সামনে থেকে মো. নাজিম উদ্দিনকে আটক করা হয়। তল্লাশিকালে তার হাতে থাকা একটি ব্যাগ এবং পরিহিত প্যান্টের পকেট থেকে মোট ২৮ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। ১৪০টি ছোট পলিথিন প্যাকেটে রাখা এসব ইয়াবার মোট ওজন ছিল প্রায় ২ দশমিক ৮ কেজি। এসময় মাদক কারবারে ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়। এ ঘটনায় মতিঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। পরে তদন্ত ও সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত আসামি
রাজধানীর আরামবাগ এলাকায় ২৮ হাজার ইয়াবাসহ গ্রেফতার হওয়া মো. নাজিম উদ্দিনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (১৭ মে) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এ রায় ঘোষণা করেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ৩ জুলাই সকাল সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল মতিঝিল থানাধীন আরামবাগ এলাকায় অভিযান চালায়। এসময় আউটার সার্কুলার রোডের পাশে অবস্থিত এজিবি কলোনির সামনে থেকে মো. নাজিম উদ্দিনকে আটক করা হয়।
তল্লাশিকালে তার হাতে থাকা একটি ব্যাগ এবং পরিহিত প্যান্টের পকেট থেকে মোট ২৮ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। ১৪০টি ছোট পলিথিন প্যাকেটে রাখা এসব ইয়াবার মোট ওজন ছিল প্রায় ২ দশমিক ৮ কেজি। এসময় মাদক কারবারে ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
এ ঘটনায় মতিঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। পরে তদন্ত ও সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন।
রায়ে আদালত নাজিম উদ্দিনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
এমডিএএ/এমআইএইচএস
What's Your Reaction?