৩ এসপিকে বদলি

পুলিশ সুপার পদমর্যাদার ৩ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রোববার (০৫ জুলাই) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন উপসচিব তৌছিফ আহমেদ। প্রজ্ঞাপনের তথ্যানুযায়ী, মোহাম্মদ বদরুল আলম মোল্লাকে সিআইডির পুলিশ সুপার পদ থেকে বদলি করে ঝালকাঠির নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। শাহরিয়ার মোহাম্মদ মিয়াজীকে ডিএমপির উপপুলিশ কমিশনার (ডিসি) পদ থেকে বদলি করে ফরিদপুরের নতুন পুলিশ সুপার (এসপি) পদে নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া মো. নজরুল ইসলামকে ফরিদপুরের পুলিশ সুপার পদ থেকে বদলি করে সিআইডির পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ বদলির আদেশ অবিলম্বে কার্যকর করা হবে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আদেশের অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবং পুলিশ মহাপরিদর্শকসহ (আইজিপি) সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

৩ এসপিকে বদলি

পুলিশ সুপার পদমর্যাদার ৩ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রোববার (০৫ জুলাই) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন উপসচিব তৌছিফ আহমেদ।

প্রজ্ঞাপনের তথ্যানুযায়ী, মোহাম্মদ বদরুল আলম মোল্লাকে সিআইডির পুলিশ সুপার পদ থেকে বদলি করে ঝালকাঠির নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। শাহরিয়ার মোহাম্মদ মিয়াজীকে ডিএমপির উপপুলিশ কমিশনার (ডিসি) পদ থেকে বদলি করে ফরিদপুরের নতুন পুলিশ সুপার (এসপি) পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এ ছাড়া মো. নজরুল ইসলামকে ফরিদপুরের পুলিশ সুপার পদ থেকে বদলি করে সিআইডির পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এ বদলির আদেশ অবিলম্বে কার্যকর করা হবে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আদেশের অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবং পুলিশ মহাপরিদর্শকসহ (আইজিপি) সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow