৩ কারণে হরমুজ প্রণালিতে ইরানের দাপট
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রেক্ষাপটে জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি কার্যত অচল হয়ে পড়েছে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর প্রায় চার সপ্তাহ ধরে এ পথে জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এদিকে বিশ্বের প্রায় ২০ শতাংশ জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাস পরিবহনের এ পথের এমন অচলাবস্থা দ্রুত সমাপ্তির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। হরমুজে ইরানের অবরোধ, হুমকি এবং হামলার আশঙ্কায় এ সংকীর্ণ সমুদ্রপথের উভয় পাশে প্রায় দুই হাজার জাহাজ আটকে আছে। অন্যদিকে জ্বালানিসংকট প্রশমিত করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অবরোধ প্রত্যাহার করতে তুলে নিতে কূটনৈতিক প্রচেষ্টার কথা বলছেন। পাশাপাশি মধ্যপ্রাচ্যে আরও কয়েক হাজার সেনা মোতায়েন এবং তেলবাহী জাহাজগুলোকে মার্কিন নৌবাহিনীর পাহারায় পার করে দেওয়ার উপায় খুঁজছেন তিনি। তবে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণে অনেক ক্ষেত্রেই ইরানের পাল্লা এখনো ভারী। বিশ্লেষকদের মতে, তিনটি প্রধান কারণে হরমুজ প্রণালিতে ইরান কৌশলগতভাবে এগিয়ে রয়েছে—ভৌগোলিক অবস্থান, অপ্রচলিত সামরিক কৌশল এবং অর্থনৈতিক নিয়ন্ত্রণ। যুক্তরাষ্ট্রভিত্তিক সংব
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রেক্ষাপটে জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি কার্যত অচল হয়ে পড়েছে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর প্রায় চার সপ্তাহ ধরে এ পথে জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
এদিকে বিশ্বের প্রায় ২০ শতাংশ জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাস পরিবহনের এ পথের এমন অচলাবস্থা দ্রুত সমাপ্তির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। হরমুজে ইরানের অবরোধ, হুমকি এবং হামলার আশঙ্কায় এ সংকীর্ণ সমুদ্রপথের উভয় পাশে প্রায় দুই হাজার জাহাজ আটকে আছে।
অন্যদিকে জ্বালানিসংকট প্রশমিত করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অবরোধ প্রত্যাহার করতে তুলে নিতে কূটনৈতিক প্রচেষ্টার কথা বলছেন। পাশাপাশি মধ্যপ্রাচ্যে আরও কয়েক হাজার সেনা মোতায়েন এবং তেলবাহী জাহাজগুলোকে মার্কিন নৌবাহিনীর পাহারায় পার করে দেওয়ার উপায় খুঁজছেন তিনি। তবে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণে অনেক ক্ষেত্রেই ইরানের পাল্লা এখনো ভারী।
বিশ্লেষকদের মতে, তিনটি প্রধান কারণে হরমুজ প্রণালিতে ইরান কৌশলগতভাবে এগিয়ে রয়েছে—ভৌগোলিক অবস্থান, অপ্রচলিত সামরিক কৌশল এবং অর্থনৈতিক নিয়ন্ত্রণ। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন -এর এক প্রতিবেদনে উঠে এসেছে এ পরিসংখ্যান।
ভৌগোলিক অবস্থানের সুবিধা
পারস্য উপসাগরের এই প্রণালির সবচেয়ে সংকীর্ণ অংশ মাত্র ২৪ মাইল প্রশস্ত। ফলে জাহাজ চলাচলের জন্য নির্দিষ্ট সংকীর্ণ পথ ব্যবহার করতে হয়, যা ইরানের জন্য কৌশলগত সুবিধা তৈরি করে।
রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউট-এর বিশ্লেষক কেভিন রোল্যান্ডসের মতে, এ ধরনের ‘চোকপয়েন্টে’ জাহাজের পথ পরিবর্তনের সুযোগ কম থাকায় লক্ষ্যবস্তু সহজেই নজরে রাখা যায়। এছাড়া ইরানের দীর্ঘ উপকূলরেখা ও পাহাড়ি ভূপ্রকৃতি তাদের প্রতিরক্ষা ও আক্রমণ—উভয় ক্ষেত্রেই বাড়তি সুবিধা দেয়।
অপ্রচলিত অস্ত্র ও কৌশল
ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ-এর তথ্যমতে, ইরানের সবচেয়ে বড় শক্তি তার অপ্রচলিত যুদ্ধপদ্ধতি। এছাড়া ড্রোন, দ্রুতগামী ছোট নৌযান, বিস্ফোরকবোঝাই মানববিহীন নৌযান এবং সমুদ্র মাইন ব্যবহার করে দেশটি বড় নৌবাহিনীর জন্য ঝুঁকি তৈরি করতে পারে। এমনকি সাধারণ জাহাজ থেকেও মাইন পেতে রাখার সক্ষমতা রয়েছে ইরানের, যা শনাক্ত করা খুবই কঠিন।
অর্থনৈতিক প্রভাব ও নিয়ন্ত্রণ
বিশ্বের প্রায় ২০ শতাংশ জ্বালানি তেল ও গ্যাস এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়। ফলে এ পথ নিয়ন্ত্রণে রাখা ইরানের জন্য কৌশলগত ও অর্থনৈতিক—দুই দিক থেকেই গুরুত্বপূর্ণ।
বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, কিছু জাহাজকে নিরাপদে পারাপারের জন্য অর্থ আদায়ের ঘটনাও ঘটছে। এতে প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ অর্থনৈতিকভাবে লাভজনক হয়ে উঠছে।
বৈশ্বিক উদ্বেগ বাড়ছে
বর্তমানে এই প্রণালির উভয় পাশে প্রায় দুই হাজার জাহাজ আটকে রয়েছে বলে জানা গেছে। এতে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হয়ে বিশ্ববাজারে চাপ বাড়ছে।
পরিস্থিতি মোকাবিলায় ডোনাল্ড ট্রাম্প কূটনৈতিক উদ্যোগের পাশাপাশি মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা মোতায়েন এবং জাহাজ চলাচলে নৌবাহিনীর নিরাপত্তা জোরদারের বিষয় বিবেচনা করছেন।
বিশ্লেষকদের মতে, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে বৈশ্বিক জ্বালানি বাজারে এর প্রভাব আরও গভীর হতে পারে।
What's Your Reaction?