৩ কোটি রুপিতে রাওয়ালপিন্ডিতে রিশাদ হোসেন, দল পাননি সাকিব ও মিরাজ
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ২০২৬-এর নিলামে দল পেল তরুণ লেগস্পিনার রিশাদ হোসেন। এবার ৩ কোটি পাকিস্তানি রুপিতে তাকে দলে নিয়েছে রাওয়ালপিন্ডি। এর আগে, গত মৌসুমে লাহোরের হয়ে খেলেছিলেন রিশাদ। তরুণ এই লেগস্পিনা পিএসএলে দর পেলেও এখনো কোনো দল পাননি অভিজ্ঞ দুই তারকা সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। গত আসরে অবশ্য এই তিন ক্রিকেটারই খেলেছিলেন লাহোর কালান্দার্সের হয়ে। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে শুরু হওয়া পিএসএল নিলামে রিশাদ হোসেনের দাম ওঠে ৩ কোটি পাকিস্তানি রুপি। রিশাদ হোসেন দল পাওয়ার পর অনেকের নজর ছিল সাকিবের দিকে। নিলামে সাকিব আল হাসানের ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছিল ৪ কোটি ২০ লাখ পাকিস্তানি রুপি। তবে নিলামে তার নাম উঠলেও কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি। ফলে অবিক্রিতই থেকে যান এই অভিজ্ঞ অলরাউন্ডার। নিলামের শুরুর দিকেই ডাক পড়ে মেহেদী হাসান মিরাজের। ১ কোটি ১০ লাখ রুপি ভিত্তিমূল্যের এই অলরাউন্ডারকে নিতে কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি, ফলে তিনিও অবিক্রিত থেকে যান। তবে এদিন চমক দেখিয়েছেন পাকিস্তানের অলরাউন্ডার ফাহিম আশরাফ। সাড়ে ৮ কোটি রুপিতে তাকে দলে নিয়েছে ইসলামাবাদ ইউনাইটেড। অন্যদি
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ২০২৬-এর নিলামে দল পেল তরুণ লেগস্পিনার রিশাদ হোসেন। এবার ৩ কোটি পাকিস্তানি রুপিতে তাকে দলে নিয়েছে রাওয়ালপিন্ডি। এর আগে, গত মৌসুমে লাহোরের হয়ে খেলেছিলেন রিশাদ।
তরুণ এই লেগস্পিনা পিএসএলে দর পেলেও এখনো কোনো দল পাননি অভিজ্ঞ দুই তারকা সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। গত আসরে অবশ্য এই তিন ক্রিকেটারই খেলেছিলেন লাহোর কালান্দার্সের হয়ে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে শুরু হওয়া পিএসএল নিলামে রিশাদ হোসেনের দাম ওঠে ৩ কোটি পাকিস্তানি রুপি।
রিশাদ হোসেন দল পাওয়ার পর অনেকের নজর ছিল সাকিবের দিকে। নিলামে সাকিব আল হাসানের ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছিল ৪ কোটি ২০ লাখ পাকিস্তানি রুপি। তবে নিলামে তার নাম উঠলেও কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি। ফলে অবিক্রিতই থেকে যান এই অভিজ্ঞ অলরাউন্ডার।
নিলামের শুরুর দিকেই ডাক পড়ে মেহেদী হাসান মিরাজের। ১ কোটি ১০ লাখ রুপি ভিত্তিমূল্যের এই অলরাউন্ডারকে নিতে কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি, ফলে তিনিও অবিক্রিত থেকে যান।
তবে এদিন চমক দেখিয়েছেন পাকিস্তানের অলরাউন্ডার ফাহিম আশরাফ। সাড়ে ৮ কোটি রুপিতে তাকে দলে নিয়েছে ইসলামাবাদ ইউনাইটেড। অন্যদিকে সাকিব ও মিরাজের মতো অবিক্রিত ক্রিকেটারদের তালিকায় রয়েছেন ইমাদ ওয়াসিম, আসিফ আফ্রিদি, কাইল মায়ার্স ও কলিন মুনরোর মতো টি-টোয়েন্টি তারকারাও।
এবারের নিলামে মোট ৫০ জন বাংলাদেশি ক্রিকেটারের নাম ছিল।
What's Your Reaction?