৩ দিন পর পুলিশের মামলা

দুর্ঘটনার ৪ দিন পর চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীর ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইয়ার্ডে গ্যাসের বিষক্রিয়ায় ৯ শ্রমিকের মৃত্যুর ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা করেছেন।  সোমবার (১৭ আগস্ট) ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রুবেল আফ্রাদ বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলা করেন। ‎এদিকে মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে দুর্ঘটনাস্থল থেকে বিভিন্ন ধরনের নমুনা সংগ্রহ করেছেন তদন্ত টিমের বিশেষজ্ঞরা। গতকাল সোমবার সকালে ঘটনাস্থল আসেন তদন্ত টিমের বিশেষজ্ঞরা। কিন্তু বৈরী আবহাওয়া ও জাহাজের ভেতরে এখনো বিষাক্ত গ্যাসের তীব্র ঝুঁকি থাকার কারণে জাহাজের মূল ঘটনাস্থলে যেতে পারেননি তারা। ‎তদন্ত বিশেষজ্ঞ টিমের সদস্য বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. ইয়াসীর আরাফাত খান বলেন, আমরা গতকাল ঘটনাস্থলে এসেছিলাম, কিন্তু আবহাওয়া ও পরিস্থিতি বিবেচনায় কোনো কাজ করতে পারিনি। আজ আমরা ঘটনাস্থল থেকে বিভিন্ন ধরনের নমুনা সংগ্রহ করেছি। নমুনাগুলো পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানা যাবে মূল ঘটনার কারণ। পাঁচ কর্মদিবসের মধ্যে এ কমিটিকে শিল্প সচিবের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এ কমিটিকে ঘটনার কারণ অন

৩ দিন পর পুলিশের মামলা
দুর্ঘটনার ৪ দিন পর চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীর ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইয়ার্ডে গ্যাসের বিষক্রিয়ায় ৯ শ্রমিকের মৃত্যুর ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা করেছেন।  সোমবার (১৭ আগস্ট) ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রুবেল আফ্রাদ বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলা করেন। ‎এদিকে মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে দুর্ঘটনাস্থল থেকে বিভিন্ন ধরনের নমুনা সংগ্রহ করেছেন তদন্ত টিমের বিশেষজ্ঞরা। গতকাল সোমবার সকালে ঘটনাস্থল আসেন তদন্ত টিমের বিশেষজ্ঞরা। কিন্তু বৈরী আবহাওয়া ও জাহাজের ভেতরে এখনো বিষাক্ত গ্যাসের তীব্র ঝুঁকি থাকার কারণে জাহাজের মূল ঘটনাস্থলে যেতে পারেননি তারা। ‎তদন্ত বিশেষজ্ঞ টিমের সদস্য বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. ইয়াসীর আরাফাত খান বলেন, আমরা গতকাল ঘটনাস্থলে এসেছিলাম, কিন্তু আবহাওয়া ও পরিস্থিতি বিবেচনায় কোনো কাজ করতে পারিনি। আজ আমরা ঘটনাস্থল থেকে বিভিন্ন ধরনের নমুনা সংগ্রহ করেছি। নমুনাগুলো পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানা যাবে মূল ঘটনার কারণ। পাঁচ কর্মদিবসের মধ্যে এ কমিটিকে শিল্প সচিবের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এ কমিটিকে ঘটনার কারণ অনুসন্ধানের পাশাপাশি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের দায় আছে কি না, থাকলে তাদের অবহেলা চিহ্নিত করার পাশাপাশি ঘটনার পুনরাবৃত্তি রোধে সুপারিশ করতে বলা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow