৩ লাখ টাকার বাইক জিতলেন শরিফুল

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হয়ে আজ বাইক জিতলেন টাইগার পেসার শরিফুল ইসলাম। ওয়ানডে সিরিজের পরই দারুণ এক খুশির খবর দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সেরা পারফর্ম করা বাংলাদেশি ক্রিকেটারকে ‘মোস্ট ভ্যালুয়েবল বাংলাদেশি প্লেয়ার অব দ্য ম্যাচ’ হিসেবে নির্বাচিত করা হবে। আজ সেই পুরস্কার নিজের করে নিলেন শরিফুল ইসলাম।   এই বিশেষ স্বীকৃতির পুরস্কার একটি ইলুপ ব্র্যান্ডের ই-বাইক। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩ লাখ টাকা (২ লাখ ৯০ হাজার টাকা)। মূলত, খেলোয়াড়দের পারফরম্যান্স আরও উন্নত করা, মাঠে বাড়তি উদ্দীপনা সৃষ্টি এবং জাতীয় দলের হয়ে সর্বোচ্চ লড়াইয়ের মানসিকতা গড়ে তুলতেই এই উদ্যোগ নিয়েছে বিসিবি। 

৩ লাখ টাকার বাইক জিতলেন শরিফুল

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হয়ে আজ বাইক জিতলেন টাইগার পেসার শরিফুল ইসলাম।

ওয়ানডে সিরিজের পরই দারুণ এক খুশির খবর দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সেরা পারফর্ম করা বাংলাদেশি ক্রিকেটারকে ‘মোস্ট ভ্যালুয়েবল বাংলাদেশি প্লেয়ার অব দ্য ম্যাচ’ হিসেবে নির্বাচিত করা হবে। আজ সেই পুরস্কার নিজের করে নিলেন শরিফুল ইসলাম।  

এই বিশেষ স্বীকৃতির পুরস্কার একটি ইলুপ ব্র্যান্ডের ই-বাইক। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩ লাখ টাকা (২ লাখ ৯০ হাজার টাকা)। মূলত, খেলোয়াড়দের পারফরম্যান্স আরও উন্নত করা, মাঠে বাড়তি উদ্দীপনা সৃষ্টি এবং জাতীয় দলের হয়ে সর্বোচ্চ লড়াইয়ের মানসিকতা গড়ে তুলতেই এই উদ্যোগ নিয়েছে বিসিবি। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow