৩০ বছর পর ইউরোপের আকাশে দেখা যাবে বিরল দৃশ্য!
প্রায় তিন দশক পর আবারও বিরল এক পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে ইউরোপ। আগামী ১২ আগস্ট ২০২৬ অনুষ্ঠিত হতে যাওয়া এই জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা ঘিরে ইতোমধ্যে ইউরোপজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। বিরল এই দৃশ্য উপভোগ করতে বিভিন্ন দেশ থেকে লাখো মানুষ স্পেন, আইসল্যান্ড ও গ্রিনল্যান্ডে যাওয়ার পরিকল্পনা করছেন।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা (NASA) জানিয়েছে, পূর্ণ সূর্যগ্রহণটি গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, স্পেন, উত্তর রাশিয়া, আটলান্টিক মহাসাগরের কিছু অংশ এবং পর্তুগালের উত্তর-পূর্বাঞ্চলের একটি ছোট এলাকায় সম্পূর্ণরূপে দেখা যাবে। ইউরোপের অধিকাংশ দেশেই আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে।
বিশেষজ্ঞদের মতে, এটি ইউরোপের মূল ভূখণ্ডে ১৯৯৯ সালের পর প্রথম পূর্ণ সূর্যগ্রহণ। স্পেনের জন্য ঘটনাটি আরও বিশেষ, কারণ দেশটির মূল ভূখণ্ড থেকে ১৯০৫ সালের পর এবারই প্রথম পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে।
ইউরোপীয় মহাকাশ সংস্থা (ESA) এই বিরল ঘটনাকে ঘিরে বিশেষ জনসচেতনতামূলক কর্মসূচি, সরাসরি সম্প্রচার এবং বৈজ্ঞানিক পর্যবেক্ষণের আয়োজন করছে। সংস্থাটি বলেছে, এই সূর্যগ্রহণ শুধু একটি মহাজাগতিক ঘটনা নয়, বরং বিজ্ঞানকে সাধারণ মানুষের কাছ
প্রায় তিন দশক পর আবারও বিরল এক পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে ইউরোপ। আগামী ১২ আগস্ট ২০২৬ অনুষ্ঠিত হতে যাওয়া এই জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা ঘিরে ইতোমধ্যে ইউরোপজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। বিরল এই দৃশ্য উপভোগ করতে বিভিন্ন দেশ থেকে লাখো মানুষ স্পেন, আইসল্যান্ড ও গ্রিনল্যান্ডে যাওয়ার পরিকল্পনা করছেন।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা (NASA) জানিয়েছে, পূর্ণ সূর্যগ্রহণটি গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, স্পেন, উত্তর রাশিয়া, আটলান্টিক মহাসাগরের কিছু অংশ এবং পর্তুগালের উত্তর-পূর্বাঞ্চলের একটি ছোট এলাকায় সম্পূর্ণরূপে দেখা যাবে। ইউরোপের অধিকাংশ দেশেই আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে।
বিশেষজ্ঞদের মতে, এটি ইউরোপের মূল ভূখণ্ডে ১৯৯৯ সালের পর প্রথম পূর্ণ সূর্যগ্রহণ। স্পেনের জন্য ঘটনাটি আরও বিশেষ, কারণ দেশটির মূল ভূখণ্ড থেকে ১৯০৫ সালের পর এবারই প্রথম পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে।
ইউরোপীয় মহাকাশ সংস্থা (ESA) এই বিরল ঘটনাকে ঘিরে বিশেষ জনসচেতনতামূলক কর্মসূচি, সরাসরি সম্প্রচার এবং বৈজ্ঞানিক পর্যবেক্ষণের আয়োজন করছে। সংস্থাটি বলেছে, এই সূর্যগ্রহণ শুধু একটি মহাজাগতিক ঘটনা নয়, বরং বিজ্ঞানকে সাধারণ মানুষের কাছে আরও আকর্ষণীয় করে তোলার একটি গুরুত্বপূর্ণ সুযোগ।
স্পেনে ইতোমধ্যে হোটেল বুকিং, ভ্রমণ পরিকল্পনা এবং পর্যবেক্ষণ কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের আগ্রহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। স্থানীয় প্রশাসনও সম্ভাব্য বিপুল দর্শনার্থীর চাপ সামাল দিতে বিশেষ প্রস্তুতি নিচ্ছে।
জ্যোতির্বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, সূর্যগ্রহণ খালি চোখে দেখা বিপজ্জনক। নিরাপদে এই বিরল দৃশ্য উপভোগ করতে অবশ্যই আন্তর্জাতিক মানের সোলার ইক্লিপস চশমা বা অনুমোদিত সোলার ফিল্টার ব্যবহার করতে হবে।
সূত্র: দ্যা ইকোনোমিক্স টাইম, স্কাই নিউজ, দ্যা টাইমস অব ইন্ডিয়া