‘৩০ মিনিট লাইনে দাঁড়িয়ে ভোট দিলাম'

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের দোগাছী বরেন্দ্র উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে সকাল থেকেই শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ চলছে। ভোট শুরুর পর থেকেই কেন্দ্রটিতে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। লাইনে দাঁড়িয়ে থেকে ভোট দিচ্ছেন ভোটাররা।  বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সরেজমিনে দেখা যায়, সকাল ৭টা ৩০ মিনিটের পর থেকেই বিভিন্ন যানবাহনে করে ভোটাররা কেন্দ্রে আসছেন। উৎসবমুখর পরিবেশে তারা ভোট দিচ্ছেন। সকাল গড়িয়ে দুপুরেও দেখা গেছে ভোটারদের দীর্ঘ লাইন। ভোট দিতে নিজ এলাকায় এসেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। ভোট দিতে এসে নাইম ইসলাম বলেন, ‘গত কয়েকটি নির্বাচনে নিজের মত প্রকাশ করতে পারিনি। ভোটকেন্দ্রে এসেও ভোট না দিয়ে চলে গেছি। এবার সবাই উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে। আমি ও আমার তিন বন্ধু প্রায় ৩০ মিনিট লাইনে দাঁড়িয়ে থেকে ভোট দিয়েছি। আশা করি যোগ্য প্রার্থী এই আসনের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হবেন।’ এমডি‌এস‌এ/এমএমএআর/  

‘৩০ মিনিট লাইনে দাঁড়িয়ে ভোট দিলাম'

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের দোগাছী বরেন্দ্র উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে সকাল থেকেই শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ চলছে। ভোট শুরুর পর থেকেই কেন্দ্রটিতে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। লাইনে দাঁড়িয়ে থেকে ভোট দিচ্ছেন ভোটাররা। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সরেজমিনে দেখা যায়, সকাল ৭টা ৩০ মিনিটের পর থেকেই বিভিন্ন যানবাহনে করে ভোটাররা কেন্দ্রে আসছেন। উৎসবমুখর পরিবেশে তারা ভোট দিচ্ছেন। সকাল গড়িয়ে দুপুরেও দেখা গেছে ভোটারদের দীর্ঘ লাইন। ভোট দিতে নিজ এলাকায় এসেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও।

ভোট দিতে এসে নাইম ইসলাম বলেন, ‘গত কয়েকটি নির্বাচনে নিজের মত প্রকাশ করতে পারিনি। ভোটকেন্দ্রে এসেও ভোট না দিয়ে চলে গেছি। এবার সবাই উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে। আমি ও আমার তিন বন্ধু প্রায় ৩০ মিনিট লাইনে দাঁড়িয়ে থেকে ভোট দিয়েছি। আশা করি যোগ্য প্রার্থী এই আসনের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হবেন।’

এমডি‌এস‌এ/এমএমএআর/

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow