৩০তম বিসিএস পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি জাহিদ, সম্পাদক মিজান

দীর্ঘ ১২ বছর পর ৩০তম বিসিএস (পুলিশ) সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জাহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এস এম মিজানুর রহমান নির্বাচিত হয়েছেন।  সোমবার (৪ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ অফিসার্স মেস ঢাকায় এই কমিটি গঠন করা হয়েছে।  কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পিপিএম) রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের। এছাড়া সহ-সভাপতি পদে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আহম্মদ আলী, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জসীম উদ্দিন ও আজমিলা নাসরীন চৌধুরী, ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রোকনুজ্জামান সরকার  এবং ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম নির্বাচিত হয়েছেন।  কমিটিতে সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক পদে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল ইসলাম, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, নৌ পুলিশের অ

৩০তম বিসিএস পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি জাহিদ, সম্পাদক মিজান
দীর্ঘ ১২ বছর পর ৩০তম বিসিএস (পুলিশ) সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জাহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এস এম মিজানুর রহমান নির্বাচিত হয়েছেন।  সোমবার (৪ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ অফিসার্স মেস ঢাকায় এই কমিটি গঠন করা হয়েছে।  কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পিপিএম) রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের। এছাড়া সহ-সভাপতি পদে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আহম্মদ আলী, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জসীম উদ্দিন ও আজমিলা নাসরীন চৌধুরী, ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রোকনুজ্জামান সরকার  এবং ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম নির্বাচিত হয়েছেন।  কমিটিতে সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক পদে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল ইসলাম, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আফতাব উদ্দিন, র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা এবং পাবনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মশিউর রহমান মন্ডল নির্বাচিত হয়েছেন।  সাংগঠনিক সম্পাদক পদে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ফজলুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক পদে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত, ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইয়াসীনা ফেরদৌস, মুন্সিগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. কাজী হুমায়ুন রশীদ, গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু খায়ের নির্বাচিত হয়েছেন। অর্থ-সম্পাদক পদে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সাজ্জাদ হোসেন এবং দপ্তর সম্পাদক পদে এসবির অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকিরুল হাসান নির্বাচিত হয়েছেন।  বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকায় পুলিশ অফিসার্স মেস এর ভিআইপি মিটিং রুমে ৩০তম বিসিএস (পুলিশ) অফিসারদের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় ৩০তম বিসিএস (পুলিশ) ব্যাচের আগের কমিটি বিলুপ্ত ও নতুন কমিটি গঠন সংক্রান্ত আলোচনা হয়। পূর্ববর্তী কমিটির মেয়াদ শেষ হওয়ায় তা বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ঐকমত্যের ভিত্তিতে উপযুক্ত কমিটি গঠনের বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। নতুন কমিটির সভাপতি মো. জাহিদুল ইসলাম বলেন, আমাদের লক্ষ্য একটা সুন্দর সমাজ প্রতিষ্ঠায় আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করা।  সাধারণ সম্পাদক এস এম মিজানুর রহমান বলেন, বাংলাদেশে পুলিশকে মানুষের নিরাপদ আশ্রয়স্থল বানানোর লক্ষ্যে কাজ করতে আমরা বদ্ধপরিকর।  সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক তাসমিন আক্তার বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে জনবান্ধব পুলিশ গঠনের যে সুযোগ তৈরি হয়েছে, তা বাস্তবায়নে বর্তমান কমিটির সচেষ্ট ভূমিকা থাকবে। ৩০তম বিসিএস (পুলিশ) সার্ভিস অ্যাসোসিয়েশনের উপস্থিত সদস্য ও অনলাইনে যুক্ত অন্যান্য সদস্যের সঙ্গে আলোচনা করে নবনির্বাচিত কমিটি ঘোষণা করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow