৩০০ জনকে দেওয়া হবে ঘর, তালিকা করছে আস-সুন্নাহ ফাউন্ডেশন

ভারী থেকে অতিভারী বৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে চট্টগ্রাম বিভাগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এমন ভয়াবহ অবস্থায় বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। ত্রাণ সহায়তা ও পশুখাদ্য বিতরণের পর এবার টিনের নতুন পাকা ঘর দেওয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। ১৭ জুলাই দুপুর ২টা ৪৩ মিনিটে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে টিনের নতুন পাকা ঘর দেওয়ার কথা জানিয়েছেন জনপ্রিয় আলেম ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। আরও পড়ুন বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা দিচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন শায়খ আহমাদুল্লাহ লিখেছেন, ‌‘ত্রাণ বিতরণের পর ধ্বংসপ্রাপ্ত ঘরের তালিকা করতে মাঠে নেমে পড়েছে আমাদের টিম। এখান থেকে বাছাইকৃত সবচেয়ে ক্ষতিগ্রস্ত ৩০০ জনকে নতুন পাকা ঘর দেওয়া হবে, ইনশাআল্লাহ।’ ১২ জুলাই একটি পোস্টে তিনি লিখেছিলেন, ‘এবারের বন্যায় গৃহহারা ৩০০ পরিবারকে দুই কক্ষের ইন্ডাস্ট্রিয়াল টিনের নতুন পাকা ঘর দেবে আস-সুন্নাহ ফাউন্ডেশন।’ এসইউ

৩০০ জনকে দেওয়া হবে ঘর, তালিকা করছে আস-সুন্নাহ ফাউন্ডেশন

ভারী থেকে অতিভারী বৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে চট্টগ্রাম বিভাগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এমন ভয়াবহ অবস্থায় বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। ত্রাণ সহায়তা ও পশুখাদ্য বিতরণের পর এবার টিনের নতুন পাকা ঘর দেওয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

১৭ জুলাই দুপুর ২টা ৪৩ মিনিটে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে টিনের নতুন পাকা ঘর দেওয়ার কথা জানিয়েছেন জনপ্রিয় আলেম ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

শায়খ আহমাদুল্লাহ লিখেছেন, ‌‘ত্রাণ বিতরণের পর ধ্বংসপ্রাপ্ত ঘরের তালিকা করতে মাঠে নেমে পড়েছে আমাদের টিম। এখান থেকে বাছাইকৃত সবচেয়ে ক্ষতিগ্রস্ত ৩০০ জনকে নতুন পাকা ঘর দেওয়া হবে, ইনশাআল্লাহ।’

১২ জুলাই একটি পোস্টে তিনি লিখেছিলেন, ‘এবারের বন্যায় গৃহহারা ৩০০ পরিবারকে দুই কক্ষের ইন্ডাস্ট্রিয়াল টিনের নতুন পাকা ঘর দেবে আস-সুন্নাহ ফাউন্ডেশন।’

এসইউ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow